প্রতিবেদক, রাজনীতি ডটকম

দিল্লিতে বাংলাদেশের প্রস্তাবিত হাইকমিশনার আসাদ আলম সিয়ামের নিয়োগে ভারতের সম্মতি দেওয়া নিয়ে প্রকাশিত খবরের বিষয়ে দুই দেশের সরকারের আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষা করতে বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সরকারি কোনো সুনির্দিষ্ট তথ্য বা বক্তব্য না আসা পর্যন্ত এ ধরনের খবর আমলে না নেওয়ারও অনুরোধ জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের সূত্র ধরে করা এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা ভারত সরকারের কাছ থেকে সুনির্দিষ্ট তথ্য বা স্টেটমেন্ট না আসা পর্যন্ত এসব খবর আমলে না নিতে তিনি অনুরোধ করবেন। একই সঙ্গে এ ধরনের সংবাদ না করারও অনুরোধ জানান তিনি।
এর আগে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট জানায়, ঢাকার প্রস্তাবের এক মাসের বেশি সময় পরও আসাদ আলম সিয়ামকে নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাই কমিশনার হিসেবে নিয়োগের বিষয়ে ভারত সম্মতি দেয়নি। বিভিন্ন দেশে নতুন হাই কমিশনার ও রাষ্ট্রদূত নিয়োগের প্রক্রিয়া গত জুলাইয়ে শুরু করে বাংলাদেশ। এর অংশ হিসেবে সিয়ামের নিয়োগের জন্য এক মাসের বেশি সময় আগে নয়াদিল্লির সম্মতি চাওয়া হয়।
কূটনৈতিক রীতি অনুযায়ী, কোনো দেশে হাই কমিশনার বা রাষ্ট্রদূত পাঠানোর আগে সংশ্লিষ্ট দেশের সম্মতি বা ‘অ্যাগ্রিমঁ’ প্রয়োজন হয়। ভারতের সেই সম্মতি না পাওয়া পর্যন্ত সিয়ামের নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারবে না ঢাকা। ভিয়েনা কনভেনশনের ৪ নম্বর অনুচ্ছেদেও মিশনপ্রধান নিয়োগের আগে স্বাগতিক দেশের সম্মতির প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে।
বর্তমানে ভারতে বাংলাদেশের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন এম রিয়াজ হামিদুল্লাহ। আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে তার নতুন দায়িত্ব নেওয়ার কথা রয়েছে। ফলে সিয়ামের নিয়োগে ভারতের সম্মতি না পাওয়া পর্যন্ত নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাই কমিশনারের দায়িত্ব গ্রহণের প্রক্রিয়াটি এগোতে পারছে না।

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাত আসামির মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনাকে আমলে নিচ্ছেন না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
৪ ঘণ্টা আগে
এমআরটি লাইন-১-এর জন্য ডিএমটিসিএল সংশোধিত ব্যয় প্রস্তাব করেছিল এক লাখ ২০ হাজার ৭৯৪ কোটি টাকা এবং এমআরটি লাইন-৫-এর জন্য ৯৩ হাজার ১৯০ কোটি টাকা। যাচাই-বাছাই শেষে প্রস্তাবিত ব্যয় থেকে ৪ দশমিক ৭৫ শতাংশ কমিয়ে দুই প্রকল্পের সম্মিলিত নতুন ব্যয় নির্ধারণ করা হয়েছে দুই লাখ তিন হাজার ৮০০ কোটি টাকা।
৪ ঘণ্টা আগে
মেধাবী শিক্ষার্থীদের এআই প্রশিক্ষিত করতে না পারলে দেশের ভবিষ্যৎ অন্ধকার হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, বাংলাদেশের ছাত্র-ছাত্রীরা মেধায় কোনো অংশে কম নয়। তাই নিজের ভবিষ্যৎ নিজেদেরই গড়ে তুলতে হবে এবং নতুন প্রজন্মকে প্রযুক্তিনির্ভর বিশ্বের জন্য প্রস্তুত করতে হবে
৫ ঘণ্টা আগে
সাতটি নতুন ও সংশোধিত পাঁচটি প্রকল্পের মোট ব্যয় এক লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা। মোট প্রকল্প ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৪৮ হাজার ২৫৬ কোটি ৩০ লাখ টাকা, বাকি এক লাখ ২০ হাজার ৪৬৬ কোটি ৩৯ লাখ টাকা ধরা হয়েছে প্রকল্প ঋণ।
৫ ঘণ্টা আগে