প্রতিবেদক, রাজনীতি ডটকম

সারা দেশে একযোগে শুরু হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এই পরীক্ষা শুরু হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর মোট ৩০ হাজার ৬৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করছে।
২০২৫ সালের তুলনায় এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। গত বছর মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন, যা এ বছর ৭১ হাজার ৬২৬ জন হ্রাস পেয়েছে। ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম ও সিলেট বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা কমলেও ব্যতিক্রম চিত্র দেখা গেছে ময়মনসিংহ বোর্ডে। এই বোর্ডে গত বছরের তুলনায় পরীক্ষার্থী বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮ হাজার ৩৫৯ জনে। এছাড়া কারিগরি বোর্ডে পরীক্ষার্থী কমলেও মাদ্রাসা শিক্ষা বোর্ডে গত বছরের তুলনায় অংশগ্রহণকারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে মানবিক বিভাগে সবচেয়ে বেশি শিক্ষার্থী (৬ লাখ ২৭ হাজার ৪৫১ জন) অংশ নিচ্ছে। এরপরেই রয়েছে বিজ্ঞান বিভাগ (৫ লাখ ৬৯ হাজার ৭৬৩ জন) এবং ব্যবসায় শিক্ষা বিভাগ (২ লাখ ২১ হাজার ১৮৪ জন)। বিশেষ দিক হিসেবে দেখা গেছে, মানবিক ও বিজ্ঞান উভয় বিভাগেই ছাত্রদের তুলনায় ছাত্রীদের অংশগ্রহণের হার বেশি। তবে ব্যবসায় শিক্ষা বিভাগে ছাত্রদের আধিপত্য লক্ষ্য করা গেছে।
বোর্ডভিত্তিক অবস্থানের দিক থেকে বরাবরের মতোই সবচেয়ে বড় অবস্থানে রয়েছে ঢাকা বোর্ড, যেখানে পরীক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৬৬ হাজার ৬৫০ জন। দ্বিতীয় সর্বোচ্চ পরীক্ষার্থী মাদ্রাসা বোর্ডে (৩ লাখ ৪ হাজার ২৮৬ জন)। অন্যান্য বোর্ডের মধ্যে রাজশাহী বোর্ডে ১ লাখ ৭৭ হাজার ৭০৯ জন, কুমিল্লা বোর্ডে ১ লাখ ৪৬ হাজার ৮১৭ জন এবং দিনাজপুর বোর্ডে ১ লাখ ৮১ হাজার ৮৫৪ জন পরীক্ষার্থী রয়েছে। তবে সবচেয়ে কম ৮৯ হাজার ৪২১ জন পরীক্ষার্থী নিয়ে পরীক্ষা শুরু করছে সিলেট বোর্ড।

প্রধানমন্ত্রী বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকারের অধীনে সংস্কার কমিশনে নিজেদের প্রস্তাব তুলে ধরেছে বিএনপি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় মতের অমিল থাকবে স্বাভাবিক, সেই কমিশন থেকে বেরিয়ে এসে কোন কোন বিষয়ে একমত-দ্বিমত তা আমরা জানিয়েছি। পরে সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর করা হয়েছে।
১৭ ঘণ্টা আগে
মন্ত্রী বলেন, ‘সৌদি আরবের পর অন্যতম বড় শ্রমবাজার হচ্ছে মালয়েশিয়া। মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্তকরণের লক্ষ্যে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে এপ্রিল মাসের ৮ থেকে ১১ তারিখ পর্যন্ত এ মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন এবং আমি (আরিফুল হক চৌধুরী) দেশটি সফর করেছি এবং মালয়েশিয়ার সরকার ও আমাদের ম
১৭ ঘণ্টা আগে
এই ঘটনা দুঃখজনক এবং এটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদ সদস্যের সাথে যা হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক, যদি ঘটনাটা সত্য হয়ে থাকে। এ বিষয়ে আমি অনুরোধ করবো সংসদ সদস্য যদি কোনো জিডি অথবা মামলা সংশ্লিষ্ট থানায় না করে থাকেন, এখনো তিনি ইচ্ছা করলে সেই বিষয়ে ওনার অভিযোগ সংশ্লিষ
১৭ ঘণ্টা আগে
মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের রাষ্ট্রীয় বা সরকারি কাজে বিদেশে যেতে ও দেশে ফিরলে বিমানবন্দরে এবং দেশের মধ্যে সফরকালে অনুসরণীয় রাষ্ট্রাচার বা প্রটোকল নির্ধারণ করে নতুন নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
১৯ ঘণ্টা আগে