একই দিনে বিয়ে করলেন ডাকসুর জিএস এবং এজিএস

ডেস্ক, রাজনীতি ডটকম
ডাকসুর এজিএস মহিউদ্দীন, ভিপি সাদিক কায়েম ও জিএস ফরহাদ (বাম পাশ থেকে)। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দীন খানের বাগদান (আকদ) অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৪ ডিসেম্বর) ঢাকার একটি মসজিদে ঘরোয়া পরিসরে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

এস এম ফরহাদের বাগদান হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জান্নাতুল ফেরদাউস সানজিদার সঙ্গে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) একজন নির্বাহী সদস্য। তার বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলায়।

তবে ডাকসুর এজিএস মহিউদ্দীন খানের বাগদান কার সঙ্গে হয়েছে সে বিষয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি।

বাগদানের অনুষ্ঠানে ডাকসুর এই দুই নেতা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ ওসমান হাদির হত্যার ন্যায়বিচারের দাবি জানান। একটি ছবিতে দেখা যায়, ডাকসুর সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েমের দু’পাশে জিএস ফরহাদ ও এজিএস মহিউদ্দীন ‘জাস্টিস ফর হাদি’ লেখা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে আছেন।

উল্লেখ্য, প্রাথমিকভাবে চলতি ডিসেম্বরের মাঝামাঝি সময়ে বাগদান অনুষ্ঠানের আয়োজনের কথা থাকলেও শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় অনুষ্ঠানটি পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নারীর অধিকার নিয়ে ভিন্নমতের মানুষকেও আলোচনায় আনতে হবে: দেবপ্রিয়

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘সামাজিক আন্দোলনকে অবশ্যই ভিন্নমতের মানুষের কাছে পৌঁছে দিতে হবে।’ নারীর অধিকার নিয়ে যাদের সঙ্গে মতের পার্থক্য রয়েছে, তাদের সঙ্গেই কথা বলতে হবে। নিজেদের মধ্যে আলোচনা করে সরকারের ওপর সব দায়িত্ব চাপিয়ে না দিয়ে বৃহত্তর সমাজের সঙ্গে সংলাপ বাড়াতে হবে।

৫ ঘণ্টা আগে

উলটো পথে মন্ত্রীর গাড়ি, পুলিশের মামলা

এক ট্রাফিক কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশে এই প্রথম কোনো মন্ত্রীর গাড়ি উলটোপথে চলার অভিযোগে মামলা হয়েছে। এটা নজিরবিহীন। অতীতেও মন্ত্রীর গাড়ি গন্তব্যে দ্রুত যাওয়ার জন্য অথবা যানজট এড়াতে উলটোপথে যাওয়ার ঘটনা গণমাধ্যমে এলেও মামলার ঘটনা এটিই প্রথম।’

৬ ঘণ্টা আগে

ন্যায়বিচার-সমতা-মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতির ভিত্তি: আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন, সমাজে ন্যায়বিচার, সমতা, মানবাধিকার ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত হলেই কেবল টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব। একইসঙ্গে শান্তি বিনির্মাণে নারী নেতৃত্ব এগিয়ে নিতে বৈশ্বিক প্রচেষ্টা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন তিনি।

৬ ঘণ্টা আগে

গ্যাস-বিদ্যুতের সংকট কাটাতে সময় লাগতে পারে, চুরি-লুটপাট বন্ধে নয়: ক্যাব

বিদ্যুতের দাম গড়ে প্রায় ২০ শতাংশ বাড়লেও সাম্প্রতিক মাসগুলোতে অনেক গ্রাহকের বিল দ্বিগুণের বেশি হয়েছে বলে জানান তিনি। বলেন, ‘অথচ লোডশেডিংয়ের কারণে তারা আগের তুলনায় কম বিদ্যুৎ ব্যবহার করছেন। এটা তো লুটপাট। আগে এই অনিয়ম ও চুরি বন্ধ করা দরকার।’

৭ ঘণ্টা আগে
Advertisement