বড়দিনে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই: ডিসি মাসুদ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনকে কেন্দ্র করে কোনো ধরনের শঙ্কা বা আশঙ্কা নেই বলে জানিয়েছেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম।

বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর কাকরাইল চার্চ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ডিসি মাসুদ বলেন, আগামী ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। এ উপলক্ষে ডিএমপি কমিশনারের নেতৃত্বে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। যাতে সবাই নিরাপদ ও নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপন করতে পারে, সে লক্ষে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কাকরাইল চার্চ রাজধানীর অন্যতম বড় চার্চ।

এখানে আগে থেকেই নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এর পাশাপাশি আজ থেকেই অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হবে। আমাদের মতে এখানে কোনো ধরনের শঙ্কা বা আশঙ্কা নেই। সবাই মিলে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন করবে—এটাই আমাদের প্রত্যাশা।

ডিসি মাসুদ আলম জানান, বড়দিনের সব আয়োজন যেন সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবো।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নারীর অধিকার নিয়ে ভিন্নমতের মানুষকেও আলোচনায় আনতে হবে: দেবপ্রিয়

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘সামাজিক আন্দোলনকে অবশ্যই ভিন্নমতের মানুষের কাছে পৌঁছে দিতে হবে।’ নারীর অধিকার নিয়ে যাদের সঙ্গে মতের পার্থক্য রয়েছে, তাদের সঙ্গেই কথা বলতে হবে। নিজেদের মধ্যে আলোচনা করে সরকারের ওপর সব দায়িত্ব চাপিয়ে না দিয়ে বৃহত্তর সমাজের সঙ্গে সংলাপ বাড়াতে হবে।

৫ ঘণ্টা আগে

উলটো পথে মন্ত্রীর গাড়ি, পুলিশের মামলা

এক ট্রাফিক কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশে এই প্রথম কোনো মন্ত্রীর গাড়ি উলটোপথে চলার অভিযোগে মামলা হয়েছে। এটা নজিরবিহীন। অতীতেও মন্ত্রীর গাড়ি গন্তব্যে দ্রুত যাওয়ার জন্য অথবা যানজট এড়াতে উলটোপথে যাওয়ার ঘটনা গণমাধ্যমে এলেও মামলার ঘটনা এটিই প্রথম।’

৬ ঘণ্টা আগে

ন্যায়বিচার-সমতা-মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতির ভিত্তি: আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন, সমাজে ন্যায়বিচার, সমতা, মানবাধিকার ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত হলেই কেবল টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব। একইসঙ্গে শান্তি বিনির্মাণে নারী নেতৃত্ব এগিয়ে নিতে বৈশ্বিক প্রচেষ্টা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন তিনি।

৬ ঘণ্টা আগে

গ্যাস-বিদ্যুতের সংকট কাটাতে সময় লাগতে পারে, চুরি-লুটপাট বন্ধে নয়: ক্যাব

বিদ্যুতের দাম গড়ে প্রায় ২০ শতাংশ বাড়লেও সাম্প্রতিক মাসগুলোতে অনেক গ্রাহকের বিল দ্বিগুণের বেশি হয়েছে বলে জানান তিনি। বলেন, ‘অথচ লোডশেডিংয়ের কারণে তারা আগের তুলনায় কম বিদ্যুৎ ব্যবহার করছেন। এটা তো লুটপাট। আগে এই অনিয়ম ও চুরি বন্ধ করা দরকার।’

৬ ঘণ্টা আগে
Advertisement