উড়িষ্যা উপকূলে ডুবল কার্গো জাহাজ, ছিলেন বাংলাদেশিসহ ২৪ নাবিক

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ১০: ০১
এমভি ওশান উইনার। ছবি: মেরিনট্রাফিক

পানামার পতাকাবাহী একটি কার্গো জাহাজ গতকাল উড়িষ্যা উপকূল থেকে ২৪০ নটিক্যাল মাইল বা প্রায় ৪৪৫ কিলোমিটার দূরে ডুবে গেছে। এমভি ওশান-উইনার নামের জাহাজটিতে ২৪ জন নাবিক ছিলেন, তাদের মধ্যে একজন বাংলাদেশি।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, এমভি ওশান-উইনার গত ২০ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে উড়িষ্যার পারাদ্বীপ বন্দর থেকে যাত্রা শুরু করে। জাহাজে চীনের ২০ জন, মিয়ানমারের তিনজন ও বাংলাদেশের একজনসহ মোট ২৪ জন ক্রু ছিলেন।

জাহাজ কর্তৃপক্ষ জানিয়েছে, উড়িষ্যা থেকে ১৭০০ টন লোহার আকরিক নিয়ে যাত্রা শুরু করে জাহাজটি। এর গন্তব্য ছিল সিঙ্গাপুর। পথে গতকাল শনিবার (২২ আগস্ট) সকালে জাহাজটি ডুবে যায়।

খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ১১টা ৪৮ মিনিটে শ্রী বিজয়া পুরমের মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার জানতে পারে, জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান ভিক্টরি স্টার গ্রুপ কোং লিমিটেড যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি জানায় এবং জাহাজটির সন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তার অনুরোধ করে।

জাহাজটি ডুবে যাওয়ার পর ভারতীয় কোস্ট গার্ড ও ভারতীয় নৌ বাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেছে। উদ্ধার ও অনুসন্ধানের জন্য ভারতীয় কোস্ট গার্ডের বরদ ও অনমোল নামে দুটি জাহাজও পাঠানো হয়েছে। এ ছাড়া শ্রী বিজয়া পুরম থেকে ভিজিত নামের আরও একটি জাহাজ অভিযানে সহায়তার জন্য পাঠানো হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, তারা লাইফ র‍্যাফট থেকে এখন পর্যন্ত দুজনকে উদ্ধার করেছে। এক জ্যেষ্ঠ আইপিএস কর্মকর্তা পিটিআইকে জানিয়েছেন, ওই এলাকায় থাকা অন্যান্য জাহাজগুলোকেও সতর্ক করা হয়েছে এবং উদ্ধার অভিযানে সহায়তা করার জন্য তাদের অনুরোধ জানানো হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সামরিক পদোন্নতিতে রাজনৈতিক মতাদর্শ নয়, দক্ষতা-সততার মূল্যায়ন: প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতিতে রাজনৈতিক পরিচয় কিংবা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন প্রভাব না ফেলে, সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পদোন্নতির ক্ষেত্রে পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, শৃঙ্খলা ও সততাকেই অগ্রাধিকার দিতে হবে।

৪ ঘণ্টা আগে

ফের লঘুচাপের আভাস, ৮ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

মৌসুমি বায়ু প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় অবস্

৬ ঘণ্টা আগে

পদোন্নতি পেয়ে অ্যাডমিরাল হলেন নৌবাহিনী প্রধান

বাংলাদেশ নৌবাহিনীর তথ্য অনুযায়ী, অ্যাডমিরাল পদে পদোন্নতি পাওয়া খোন্দকার মিসবাহ উল আজীম বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন ১৯৮৭ সালের ১ জানুয়ারি। ১৯৮৯ সালে তিনি এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন। তিনি রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনীতে বিশেষ কৃতিত্বের সঙ্গে প্রাথমিক প্রশিক্ষণ সম্পন্ন করেন। দেশ-বিদেশে উচ্চতর শ

৭ ঘণ্টা আগে

গ্যাস সংকটে বিদেশি ক্রেতারা পার্শ্ববর্তী দেশগুলোর দিকে ঝুঁকছেন: বিকেএমইএ

সংগঠনটির সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, গ্যাস সংকটে এক মাসে অন্তত ৪০ শতাংশ রপ্তানি আয় ক্ষতিগ্রস্ত হয়েছে। সময়মতো পণ্য সরবরাহ করা সম্ভব হবে কি না, সেই শঙ্কায় বিদেশি ক্রেতারাও পার্শ্ববর্তী দেশগুলোর দিকে ঝুঁকছেন।

১৭ ঘণ্টা আগে