ডেস্ক, রাজনীতি ডটকম

চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টেস্টে জিম্বাবুয়েকে ১০৬ রানে হারিয়েছে বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে ওপেনার সাদমান ইসলাম ও মেহেদী হাসান মিরাজের জোড়া সেঞ্চুরিতে ভর করে জিম্বাবুয়ের সামনে ২১৭ রানের বড় লিড দাড় করায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ১১১ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে।
বুধবার (৩০ এপ্রিল) সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিন আগের দিনের সংগ্রহ করা ২৯১ রান নিয়ে মাঠে নামেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।
তৃতীয় দিনে ব্যাট করতে নেমে মিরাজ (১০৪) তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। তার ব্যাটিং দৃঢ়তায় বড় লক্ষ্যে পৌঁছায় বাংলাদেশ।
মিরাজ ছাড়াও এ ইনিংসে সেঞ্চুরির দেখা পেয়েছেন সাদমান ইসলাম। ১৮১ বলে ১২০ রান করেছেন তিনি। অন্যান্যদের মধ্যে মুশফিকুর রহিম ৫৯ বলে ৪০ ও ওপেনার এনামুল হক বিজয় ৮০ বলে ৩৯ রান করেন।
তবে শেষদিকে কার্যকরী হয়েছে অভিষিক্ত তানজিম হাসান সাকিবের ৮০ বলে ৪১ রান। সপ্তম উইকেটে মিরাজকে ভালো সঙ্গ দিয়েছেন এই পেসার। জিম্বাবুয়ের হয়ে অভিষিক্ত ভিনসেন্ট মাসেকেসা নেন ৫ উইকেট।
বাংলাদেশের দেয়া বড় লিডে তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে জিম্বাবুয়ে। তাইজুল-মিরাজের ঘূর্ণিতে ২২ গজে অসহায় আত্মাহুতি দেয় জিম্বাবুয়ের ব্যাটাররা।
তৃতীয় সেশনে আরও ভয়ংকর রূপ নেই বাংলাদেশি বোলাররা। বিশেষ করে মেহেদী হাসান মিরাজের কার্যকরী বোলিং এ নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। শেষ পর্যন্ত তৃতীয় দিন শেষ করতে পারেনি রেডিশিয়ানরা। ১১১ রানেই অল আউট হয় তারা।
এ ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেছেন মেহেদী হাসান মিরাজ। এছাড়া ৩ উইকেট শিকার করেছেন তাইজুল ইসলাম।
এর আগে, চট্টগ্রাম টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে ২২৭ রানে অল আউট হয় জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন শন উইলিয়ামস, ১৬৬ বলের মোকাবেলায়। এছাড়া ৫৪ রান করেন নিক ওয়েলচ। বাংলাদেশের পক্ষে তাইজুল ইসলাম ৬টি, নাঈম হাসান ২টি ও তানজিম হাসান সাকিব ১টি উইকেট শিকার করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত হওয়ার পর প্রকল্পের বিস্তারিত কর্মপরিকল্পনা ও সময়সূচি নির্ধারণ করা হবে। অর্থায়ন প্রাপ্তি সাপেক্ষে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম-ঢাকা করিডোরে ইলেকট্রিক ট্রেন পরিচালনা করা সম্ভব হব
৭ ঘণ্টা আগে
শিল্প খাতে গ্যাস-সংকট মোকাবিলায় নতুন এলএনজি টার্মিনাল স্থাপন এবং ১৫০টি কূপ খননের পরিকল্পনা নিয়েছে সরকার। জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, আকস্মিক বা সাময়িক গ্যাস-সংকটের কারণে শিল্প খাত যাতে বড় ধরনের ক্ষতির মুখে না পড়ে, সে জন্য দেশীয় গ্যাসের উৎপাদন বাড়ানোর পাশাপাশি নতুন এলএনজি টার্মিন
৭ ঘণ্টা আগে
সংসদ সদস্য তাজউদ্দীন খানের প্রশ্ন ছিল, সেচ কাজে ডিজেলচালিত ইঞ্জিনের পরিবর্তে কৃষকদের বিনামূল্যে সৌরবিদ্যুৎ দেওয়ার পরিকল্পনা আছে কি না। জবাবে তারেক রহমান বলেন, ‘জ্বি, বর্তমান সরকারের এ পরিকল্পনা রয়েছে, যেখানে যেখানে ডিজেল দ্বারা পানির পাম্প চালিত হয়, সেখানে সবগুলোকে পর্যায়ক্রমে ইনশাল্লাহ আগামী পাঁচ
৮ ঘণ্টা আগে
বুধবার (৯ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আহত কর্মকর্তাকে হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
১১ ঘণ্টা আগে