মোহাম্মদপুরে সেনা ও র‌্যাবের পোশাক পরে ডাকাতি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর মোহাম্মদপুরে মধ্যরাতে সেনাবাহিনী ও র‌্যাবের পোশাক পরে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত একটি বাসায় ঢুকে ‘নগদ ৭৫ লাখ টাকা ও ৭০ ভরি স্বর্ণালংকার’ লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুর বেড়িবাঁধ মোড়ের (তিন রাস্তার মোড়) কাছে ‘স্বপ্ননীড় হাউজিং’-এর ৭২০/১ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসান।

ওসি ইফতেখার বলেন, শুক্রবার মধ্যরাতে মুখে মাস্ক লাগিয়ে সেনাবাহিনী ও র‌্যাবের পোশাক বেশ কয়েকজন লোক একটি বাসায় অভিযান পরিচালনার কথা বলে। পরে তাদের পোশাক দেখে দেখে দারোয়ান গেট খুলে দেয়। এরপর তারা ওই বাড়ির মালিকের (তিনতলা) ফ্ল্যাটে যায়। র‌্যাবের জ্যাকেট পরা ও সাদা পোশাকের লোকজন বাড়ির বাইরেও ছিল। সেনাবাহিনীর পোশাক পরা যে কয়জন এসেছিল, তারা এমনভাবে এসেছিল যে বোঝার উপায় নেই তারা সেনাবাহিনীর সদস্য নয়। হেলমেটটা দেখেও সন্দেহ করার উপায় নেই।

ঘটনার পর পুলিশ সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছে জানিয়ে তিনি বলেন, ডাকাত দলের সঙ্গে বড় অস্ত্র ছিল, যা রাইফেলের মতো দেখতে। ধারণা করা হচ্ছে, অস্ত্রটি থানা-ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র। সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে। বিষয়টি নিয়ে সেনাবাহিনী ও র‌্যাবও কাজ করছে।

বাড়ির মালিক আবু বকর বলেন, সেনাবাহিনী ও র‌্যাবের পোশাকে দুটি মাইক্রোবাস ও দুটি প্রাইভেটকার নিয়ে তারা এসেছিল। বাসার ভেতরে ১৫ থেকে ২০ জন ঢুকেছিল, বাইরেও তাদের লোকজন ছিল। তারা বাসায় ঢুকে ‘আমার বৈধ অস্ত্র থানায় জমা দেইনি’, এমন কথা বলে অস্ত্র নিতে আসার কথা জানায়। অস্ত্র থানায় জমা দেওয়া হয়েছে জানালেও তারা কোনো কথা না শুনে অস্ত্র খোঁজার নাম করে আলমারিগুলো খুলে তছনছ করে এবং টাকা স্বর্ণালংকার নিয়ে নেয়।

তিনি আরও বলেন, পরে তারা ফ্ল্যাটের একপাশে আমার অফিসে যায় এবং একইভাবে অস্ত্র আছে বলে সিন্দুক ও আলমারি খুলে ব্যবসার সব টাকা নিয়ে নেয়। তারা প্রায় ঘণ্টাখানেক অবস্থান করে ভোর সোয়া ৪টার দিকে বের হয়ে যায়। আমার বাসা ও অফিস মিলে নগদ ৭৫ লাখ ৫০ হাজার টাকা এবং স্ত্রী, কন্যা, ছেলের বউয়ের প্রায় ৭০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।

মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসান জানান, ঘটনার পর থেকে আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। ওই বাড়ির ও আশপাশের সিসিটিভি ফুজেট থেকে আসামিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়াও এঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানান ওসি।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

চাকরি থেকে পলায়ন, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকায় ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ পুলিশের ছয় ঊর্ধ্বতন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ২০২৪ ও ২০২৫ সালে কর্মস্থলে অনুপস্থিতির ঘটনায় দায়ের করা বিভাগীয় মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ার পর তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হলো।

১৪ ঘণ্টা আগে

‘সে নিজেই আত্মহত্যা করেছে’— দ্বিতীয় স্ত্রীর মৃত্যু প্রসঙ্গে এমপি নজরুল

দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন জামায়াতে ইসলামীর টিকিটে সংসদ সদস্য হওয়া গাজী নজরুল ইসলাম। সোমবার রিমান্ড শুনানি শেষে আদালতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। ঘটনার সময় আমি বাসায় ছিলাম না।”

১৫ ঘণ্টা আগে

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৬৫৫

সোমবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এসব মৃত্যু ও নতুন রোগী শনাক্তের ঘটনা ঘটে।

১৫ ঘণ্টা আগে

জ্বালানির দাম বৃদ্ধি: কিলোমিটারে বাসভাড়া বাড়তে পারে ২০ পয়সা

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দিতে পারে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তবে পরিবহন মালিকদের পক্ষ থেকে কিলোমিটারপ্রতি অন্তত ৪০ পয়সা ভাড়া বাড়ানোর দাবি রয়েছে।

১৬ ঘণ্টা আগে
Advertisement