সিলেট প্রতিনিধি

সিলেটের জৈন্তাপুর উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। মঙ্গলবার (৫ মার্চ) রাত ১০টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার মোকামবাড়ী এলাকার আলাউদ্দিনের ছেলে শিহাব (২২) ও জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলীর ছেলে ফয়সাল রেজা (১৯)।
আহতরা হলেন মোকামবাড়ী এলাকার আব্দুল হান্নানের ছেলে পাবেল (১৯), মোকামপুঞ্জি এলাকার খট খাঁশিয়ার ছেলে আর্মি খাশিয়া (১৭)। অপর দুজনের নাম জানা যায়নি।দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে একটি পিকআপ ভ্যান বেপরোয়া গতিতে নলজুরী যাওয়ার পথে জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের সামনে দুটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী শিহাব প্রাণ হারান। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আহতদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফয়সাল রেজাকে মৃত ঘোষণা করেন।

সফরকালে তিনি কাতারের সাবেক আমির ও বর্তমান আমিরের পিতা শেখ হামাদ বিন খলিফা আল সানির মৃত্যুতে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তাটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
২ ঘণ্টা আগে
ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৫ জন, লালবাগ বিভাগে ৩৭ জন, ওয়ারী বিভাগে ৯০ জন, মতিঝিল বিভাগে ৬৭ জন, তেজগাঁও বিভাগে ৭১ জন, মিরপুর বিভাগে ১০৫ জন, গুলশান বিভাগে ২৪ জন, উত্তরা বিভাগে ৪১ জন এবং গোয়েন্দা (ডিবি) বিভাগে ১৭ জন রয়েছেন।
৩ ঘণ্টা আগে
সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
৪ ঘণ্টা আগে
২০২৪ সালের জুলাই মাসে শান্তিপূর্ণ কোটাবিরোধী আন্দোলনের শুরুর দিনগুলোতে পুলিশ ও তৎকালীন সরকারি দলের অঙ্গসংগঠন যুবলীগ-ছাত্রলীগের অতর্কিত হামলায় অগ্নিগর্ভ হয়ে ওঠে ঢাকাসহ সারা দেশের রাজপথ। এরপরই জোরালো হয় শিক্ষার্থীদের আন্দোলন। ক্ষুব্ধ শিক্ষার্থীরা তখন এক দফা দাবিসহ অন্যান্য দাবি নিয়েও মাঠে নামেন। এ
৫ ঘণ্টা আগে