৫ দিনের রিমান্ডে শওকত মাহমুদ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব শওকত মাহমুদকে হেফাজতে নিয়ে পাঁচ দিন জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।

ঢাকার মহানগর হাকিম ফাহমিনা খন্দকার আন্না বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রিমান্ডের আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন। শুনানিকালে শওকত মাহমুদকে আদালতে হাজির করা হয়।

আদালত সংশ্লিষ্টরা জানান, গত সোমবার শওকত মাহমুদের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা আখতার মোর্শেদ। শওকত মাহমুদের পক্ষে তার আইনজীবী শফিউজ্জামান রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি নিয়ে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গত রোববার গ্রেপ্তার করা হয় শওকত মাহমুদকে। সন্ত্রাসবিরোধী আইনে রমনা থানার মামলায় গ্রেপ্তার করা হয় তাকে।

২০২৩ সালের ২১ মার্চ শওকত মাহমুদকে বিএনপির ভাইস চেয়ারম্যানসহ দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। গত ২৫ এপ্রিল শওকত মাহমুদ ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে আসে ‘জনতা পার্টি বাংলাদেশ’।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ভারত থেকে পাইপলাইনে দেশে এলো ৪ হাজার টন ডিজেল

২০১৮ সালের দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী, বাংলাদেশ ও ভারত ১৫ বছরে প্রায় ২০ লাখ টন ডিজেল আমদানির বিষয়ে সম্মত হয়েছে। ২০২৩ সালের মার্চ মাসে পাইপলাইনটি উদ্বোধনের পর থেকে এ পর্যন্ত বাংলাদেশ এ লাইনের মাধ্যমে ৩ লাখ ৩০ হাজার ৮৭ টন ডিজেল আমদানি করেছে।

৫ ঘণ্টা আগে

জাপান সফরে সেনাবাহিনী প্রধান: যোগ দেবেন এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে

আইএসপিআর জানায়, সফরকালে তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন।

৫ ঘণ্টা আগে

ঢাবিতে ২ জায়গায় ৩ ককটেল বিস্ফোরণ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এতে কারও আহত হওয়ার তথ্য জানা যায়নি। কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, সে বিষয়েও তথ্য দিতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

১৫ ঘণ্টা আগে

ব্লু ইকোনমিতে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় পাচ্ছে কক্সবাজার

চিঠিতে বলা হয়, এ প্রেক্ষাপটে কক্সবাজারে ‘ইউনিভার্সিটি অব ব্লু ইকোনমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ প্রতিষ্ঠা জাতীয় স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ হতে পারে। প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়টিতে উচ্চশিক্ষার পাশাপাশি সামুদ্রিক সম্পদ নিয়ে গবেষণা, ব্যবহারিক প্রশিক্ষণ এবং ব্লু ইকোনমি খাতের জন্য দক্ষ মানবসম্পদ ত

১৬ ঘণ্টা আগে
Advertisement