রামিসার হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সম্মিলিত নাগরিক সমাজের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৩ মে ২০২৬, ১৫: ০০

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করে হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সম্মিলিত নাগরিক সমাজ। একই সঙ্গে দেশে হত্যা, মাদক, অশ্লীলতা, কিশোর গ্যাং ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ বৃদ্ধিতে উদ্বেগ জানিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন করার আহ্বান জানানো হয়।

শনিবার (২৩ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে “নারী ও শিশুর প্রতি সহিংসতা রুখে দাঁড়াও বাংলাদেশ” শীর্ষক মানববন্ধন কর্মসূচিতে এসব দাবি জানানো হয়। কর্মসূচির আয়োজন করে সম্মিলিত নাগরিক সমাজ।

সংগঠনের সমন্বয়কারী ও শ্রমিক নেতা কমরেড আবুল হোসাইনের সভাপতিত্বে এবং কবি নাহিদ আফরোজ লিজার সঞ্চালনায় বক্তব্য দেন ভয়েস অব কানসাস সিটিজেট-ভিসিসি চেয়ারম্যান ও কলাম লেখক এম. গোলাম মোস্তফা ভুইয়া, শ্রমিক নেতা ইঞ্জিনিয়ার এ এম ফয়েজ হোসেন, দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক কবি অশোক ধর, জাতীয় নারী আন্দোলনের আহ্বায়ক কবি মিতা রহমানসহ অনেকে।

এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, “বাংলাদেশে ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন নিরাপদে বসবাস করতে পারে, সে দায়িত্ব রাষ্ট্রের পাশাপাশি জনগণেরও। রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার দেখতে চাই। আর কোনো রামিসার যেন এমন পরিণতি না হয়, সে জন্য সরকারকে কঠোর হতে হবে।”

তিনি আরও বলেন, “দেশে হত্যা, মাদক, অশ্লীলতা, কিশোর গ্যাং, ধর্ষণ ও ছিনতাইয়ের মতো অপরাধ দিন দিন বাড়ছে। গত ১০ দিনে দেশে পাঁচটি শিশু ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটেছে। পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এসব ঘটনায় জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

ইঞ্জিনিয়ার এ এম ফয়েজ হোসেন বলেন, “একটি সভ্য ও মানবিক রাষ্ট্রে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে আজ পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র এমনকি জনপরিসরেও নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ পরিস্থিতি জাতির জন্য গভীর উদ্বেগের।”

সাংবাদিক ও কবি অশোক ধর বলেন, “রামিসাসহ সকল শিশু ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, আইনের কঠোর প্রয়োগ এবং সর্বস্তরে নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

সভাপতির বক্তব্যে কমরেড আবুল হোসাইন বলেন, “শিশু রামিসার সঙ্গে ঘটে যাওয়া বর্বর ঘটনা পুরো জাতিকে মর্মাহত করেছে। একটি রাষ্ট্র কতটা নৈতিক, সামাজিক ও মানবিক অবক্ষয়ের দিকে গেলে শিশু পর্যন্ত নিরাপদ থাকে না, রামিসা হত্যাকাণ্ড তারই নির্মম প্রমাণ।”

তিনি আরও বলেন, “ঘর থেকে স্কুল—কোথাও শিশুদের নিরাপত্তা নিশ্চিত নয়। এটি আইনশৃঙ্খলা ব্যবস্থার ব্যর্থতা ও বিচারহীনতার সংস্কৃতির ফল। অপরাধীরা বারবার শাস্তি এড়িয়ে যাওয়ায় তারা আরও বেপরোয়া হয়ে উঠছে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে রাষ্ট্র তার দায়িত্ব পালনে ব্যর্থ হবে।”

রাজনীতি/একে

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

গুরুত্বপূর্ণ ১০ মন্ত্রণালয়ের অডিট আপত্তি পর্যালোচনা করবে সরকারি হিসাব কমিটি

বৈঠকে সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে জবাবদিহিতা প্রতিষ্ঠার পাশাপাশি দুর্নীতি দমনে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি কীভাবে আরও কার্যকর ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বৈঠকে প্রতি মাসে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির অন্তত দুটি বৈঠক নিয়মিতভাবে আয়োজনের

১৩ ঘণ্টা আগে

ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দিয়ে এপিবিএন বিল পাস সংসদে

‘আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিন্যান্স’ রহিত করে নতুন আইন প্রণয়নের লক্ষ্যে বিলটি উত্থাপন করা হয়। এই বিলের মাধ্যমে এপিবিএনকে প্রথমবারের মতো ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দেওয়া হয়েছে।

১৩ ঘণ্টা আগে

সংসদে প্রধানমন্ত্রীর আশ্বাস— গ্যাস-বিদ্যুতের সংকট কেটে যাবে

সংকট উত্তরণে সৌরবিদ্যুতের ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এতদিন আমরা আমদানিনির্ভর উৎস থেকে উৎপাদিত বিদ্যুতের গ্রাহক ছিলাম। বর্তমান সরকার সৌরবিদ্যুৎ উৎপাদনের যে পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে, তা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে আমরা কেবল গ্রাহক থাকব না, বরং সৌরবিদ্যুৎ উৎপাদক হব।’

১৪ ঘণ্টা আগে

আত্মপ্রকাশ করল জুলাই জার্নালিস্ট ইউনিটি

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেজেইউ আহ্বায়ক সাইফুর সাগর বলেন, অভ্যুত্থানের আড়াই বছরেও এমন সংগঠন হয়নি। এখন কেন হয়েছে? হয়েছে সময়ের প্রয়োজনে। জুলাইপন্থি সব সাংবাদিকের জন্য এটি উন্মুক্ত। গণমাধ্যমকে সঠিক পথে রাখতে জুলাইয়ের সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।

১৪ ঘণ্টা আগে
Advertisement