বাগেরহাটে চারটি সংসদীয় আসন পুনর্বহাল

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাগেরহাটে চারটি সংসদীয় আসন পুনর্বহাল করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বুধবার (১০ ডিসেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ এসংক্রান্ত পৃথক চারটি লিভ টু আপিল খারিজ করে এই আদেশ দেন।

আজকের এই আদেশের ফলে বাগেরহাটে চারটি সংসদীয় আসন পুনর্বহাল হলো এবং গাজীপুরের একটি আসন কমে গেল বলে জানান আইনজীবীরা।

আদালতে নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনের আইনজীবী কামাল হোসেন মিয়াজী। সরকার জাবেদ আহমেদের পক্ষে সিনিয়র আইনজীবী এম বদরুদ্দোজা বাদল এবং সালাহ উদ্দিন সরকারের পক্ষে সিনিয়র আইনজীবী মুস্তাফিজুর রহমান খান শুনানি করেন। আর রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী শেখ মোহাম্মদ জাকির হোসেন। হাফিজুর রহমানের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী মুহাম্মদ বেলায়েত হোসেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ৩০ জুলাই নির্বাচন কমিশন প্রাথমিকভাবে বাগেরহাটের চারটি আসন থেকে একটি কমিয়ে তিনটি করার প্রস্তাব দেয়। ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে আন্দোলনে নামে বিভিন্ন রাজনৈতিক দল। তারা সর্বদলীয় সম্মিলিত কমিটি গড়ে তোলে এবং হরতাল-অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করে। একপর্যায়ে নির্বাচন কমিশন গত ৪ সেপ্টেম্বর গেজেট প্রকাশ করে। সে গেজেটে বাগেরহাটের চারটি আসন থেকে একটি কমিয়ে গাজীপুরে একটি আসন বাড়ানো হয়। তবে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে বাগেরহাট প্রেসক্লাব, বাগেরহাট জেলা বিএনপি, জেলা জামায়াতে ইসলামী, বাগেরহাট জেলা আইনজীবী সমিতি, সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশন, বাগেরহাট জেলা ট্রাক ট্যাংকলরি কাভার্ড ভ্যান মালিক সমিতি এবং ২০১৮ সালের নির্বাচনে বাগেরহাট-১ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী মো. শেখ মাসুদ রানা হাইকোর্টে রিট করেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

হাম ও উপসর্গে আরো ১১ মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন ১১ জনসহ হাম ও উপসর্গ নিয়ে মোট ১২৮ জন মারা গেছেন। পরীক্ষায় তাদের মধ্যে ২১ জনের শরীরে হামের জীবাণু পাওয়া গেছে।

২ ঘণ্টা আগে

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষায় ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১

পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল ও প্রাসঙ্গিক তথ্যাবলি বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।

২ ঘণ্টা আগে

ফের বাড়ল জেট ফুয়েলের দাম

বিমানে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম আরও এক দফা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। মঙ্গলবার (৭ এপ্রিল) নতুন এ দর ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

৩ ঘণ্টা আগে

‘অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগ তদন্ত করা হবে’

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

৪ ঘণ্টা আগে