রোহিঙ্গারা বাংলাদেশের নাগরিক নয়, তবে তাদের মানবাধিকার আছে: আইনমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ১৩: ৫১
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত

রোহিঙ্গারা বাংলাদেশের নাগরিক নয় এবং বাংলাদেশের ভূখণ্ডের জনগোষ্ঠীও নয়। তবে তারা মানুষ, তাই তাদের মানবাধিকার রয়েছে—এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

রোববার (২৩ আগস্ট) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘রোহিঙ্গা সংকট: বর্তমান বাস্তবতা ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নীতি গবেষণা কেন্দ্র এ সেমিনারের আয়োজন করে।

আইনমন্ত্রী বলেন, বাংলাদেশ মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না। বাংলাদেশের অবস্থান হলো, রোহিঙ্গারা বাংলাদেশের নাগরিক নন, আবার এ দেশের ভূখণ্ডের জনগোষ্ঠীও নন। কিন্তু মানবিক দিক থেকে তাদের অধিকার অস্বীকার করার সুযোগ নেই।

আসাদুজ্জামান বলেন, সাংস্কৃতিক ও নৃবৈজ্ঞানিক বিবেচনায় রোহিঙ্গারা মিয়ানমারের রাখাইন অঞ্চলের অধিবাসী। আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের প্রয়োজনীয় সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে। তাই এই দৃষ্টিভঙ্গি থেকেই রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের অবস্থান নির্ধারণ করা প্রয়োজন।

রোহিঙ্গাদের মানবাধিকার নিশ্চিত করে তাদের নিজ মাতৃভূমিতে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনই বাংলাদেশের প্রত্যাশা বলে জানান আইনমন্ত্রী।

রোহিঙ্গা সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর একটি জাতীয় কমিটি গঠন করেছেন বলেও উল্লেখ করেন তিনি। কমিটির কার্যক্রম আরও কার্যকর করতে গবেষক, নাগরিক সমাজ, গণমাধ্যম ও বিভিন্ন সামাজিক সংগঠনকে নিজ নিজ জায়গা থেকে সুপারিশ দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, সংকটের স্থায়ী সমাধানের দিকে এগোতে সরকারের উদ্যোগের পেছনে জনগণের সমর্থন থাকা প্রয়োজন। এ জন্য জনমত তৈরিতে নীতি গবেষণা প্রতিষ্ঠান, বিশেষজ্ঞ ও নাগরিক সমাজকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনটির ট্রাস্টি বোর্ডের সদস্য ড. এসকে তৌফিক এম হক। প্রধান আলোচক ছিলেন মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ সুফিউর রহমান।

আলোচনায় আরও অংশ নেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ইশরাত জাকিয়া সুলতানা, দ্য ডেইলি স্টারের সাংবাদিক ও কূটনৈতিক প্রতিবেদক পরিমল পালমা, রোহিঙ্গা নারী অধিকারকর্মী রাজিয়া সুলতানা এবং রোহিঙ্গা যুবকদের প্রতিনিধি মুজিবুল্লাহ।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ফের লঘুচাপের আভাস, ৮ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

মৌসুমি বায়ু প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় অবস্

৬ ঘণ্টা আগে

পদোন্নতি পেয়ে অ্যাডমিরাল হলেন নৌবাহিনী প্রধান

বাংলাদেশ নৌবাহিনীর তথ্য অনুযায়ী, অ্যাডমিরাল পদে পদোন্নতি পাওয়া খোন্দকার মিসবাহ উল আজীম বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন ১৯৮৭ সালের ১ জানুয়ারি। ১৯৮৯ সালে তিনি এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন। তিনি রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনীতে বিশেষ কৃতিত্বের সঙ্গে প্রাথমিক প্রশিক্ষণ সম্পন্ন করেন। দেশ-বিদেশে উচ্চতর শ

৭ ঘণ্টা আগে

উড়িষ্যা উপকূলে ডুবল কার্গো জাহাজ, ছিলেন বাংলাদেশিসহ ২৪ নাবিক

খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ১১টা ৪৮ মিনিটে শ্রী বিজয়া পুরমের মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার জানতে পারে, জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান ভিক্টরি স্টার গ্রুপ কোং লিমিটেড যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি জানায় এবং জাহাজটির সন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তা

৭ ঘণ্টা আগে

গ্যাস সংকটে বিদেশি ক্রেতারা পার্শ্ববর্তী দেশগুলোর দিকে ঝুঁকছেন: বিকেএমইএ

সংগঠনটির সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, গ্যাস সংকটে এক মাসে অন্তত ৪০ শতাংশ রপ্তানি আয় ক্ষতিগ্রস্ত হয়েছে। সময়মতো পণ্য সরবরাহ করা সম্ভব হবে কি না, সেই শঙ্কায় বিদেশি ক্রেতারাও পার্শ্ববর্তী দেশগুলোর দিকে ঝুঁকছেন।

১৭ ঘণ্টা আগে