গণমাধ্যম তোষামদি করুক, সেটা আমরা চাই না: স্থানীয় সরকারমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

গণমাধ্যম যেন তোষামদির সংস্কৃতি থেকে বেরিয়ে আসে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রোববার (১৯ জুলাই) রাজধানীতে আয়োজিত ‘জুলাই শহিদ সাংবাদিক সম্মাননা’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘কেন জানি জাতিগতভাবে আমরা তোষামোদি থেকে বেরিয়ে আসতে পারছি না। গণমাধ্যম তোষামদি করুক, সেটা আমরা চাই না।’

জুলাই বিপ্লবে শহিদ সাংবাদিকদের পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি তিনি বিগত সরকারের আমলে বিরোধী দলের ওপর হওয়া নির্যাতনের চিত্র তুলে ধরেন। একই অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম জানান, জুলাই শহিদ সাংবাদিকদের সন্তানদের স্নাতক পর্যন্ত বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে।

জুলাই শহিদ সাংবাদিকদের স্মরণ করে মির্জা ফখরুল বলেন, ‘শহিদদের স্বজনেরা যখন আমাদের সামনে দাঁড়ান, তখন নিজেদের খুব অপরাধী মনে হয়। শহিদ সাংবাদিকদের প্রতি আমাদের দায়িত্ব অনেক। তাদের পরিবারের কষ্ট লাঘবে দ্রুত কিছু ব্যবস্থা নেয়ার চেষ্টা করছি।’

তিনি আরও বলেন, ‘বিগত সরকারের আমলে বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর নামে মামলা ছিল।’

একাত্তরের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, ‘একাত্তরে যারা এ দেশের দায়িত্ব নিয়েছিল, তারা নির্লজ্জভাবে বাংলাদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।’

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের সভাপতি মাহমুদুর রহমান বলেন, ‘জুলাই শহিদ সাংবাদিকদের পরিবারের পাশে সংগঠনটি সব সময় থাকবে।’

এসময় অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম জানান, জুলাই শহিদ সাংবাদিকদের সন্তানদের স্নাতক পর্যন্ত বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

রাজধানীর আইসিসিবিতে প্রতি শুক্রবার বসছে ‘সুপার সেল কার বাজার’

রাজধানীতে যানবাহন কেনাবেচার জন্য একটি সুনির্দিষ্ট, নিরাপদ ও আধুনিক মার্কেটপ্লেস গড়ে তোলার লক্ষ্যেই আইসিসিবির সুবিশাল ও সুসজ্জিত প্রাঙ্গণকে বেছে নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ ধারাবাহিক আয়োজন এখন থেকে প্রতি শুক্রবার নিয়মিতভাবে আইসিসিবিতে বসবে।

৬ ঘণ্টা আগে

বন্যায় সহায়তার জন্য তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা নেপালের প্রধানমন্ত্রীর

নেপালের প্রধানমন্ত্রী দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশ শুধু নেপালের ঘনিষ্ঠ প্রতিবেশী নয়, বরং একটি প্রিয় বন্ধুরাষ্ট্র। দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান নিবিড় যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারে সহায়ক হবে।

৬ ঘণ্টা আগে

সস্ত্রীক আসিফ মাহমুদের ব্যাংক হিসাব ও বিদেশি সম্পদের তথ্য চেয়েছে দুদক

চিঠিতে বাংলাদেশ ব্যাংকের অধীন বিভিন্ন ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে আসিফ মাহমুদ ও তার স্ত্রীর নামে থাকা সব ধরনের হিসাবের (বন্ধ, সুপ্ত বা চলমান) তথ্য দিতে বলা হয়েছে। ডেবিট ও ক্রেডিট কার্ড, লকার, বন্ড, সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএস ও ঋণ হিসাবের তথ্যও চাওয়া হয়েছে।

৭ ঘণ্টা আগে

স্থানীয় সরকার আরও কার্যকর করতে নরওয়ের সহযোগিতা চাইলেন মন্ত্রী

বৈঠকে নরওয়ের বাংলাদেশ মিশনের ডেপুটি হেড আলেকজান্ডার ফাল্ক-বিল্ডেন, রাজনৈতিক উপদেষ্টা সারোয়ার জাহান চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৮ ঘণ্টা আগে
Advertisement