প্রতিবেদক, রাজনীতি ডটকম

অগ্নিকাণ্ডের মামলা দ্রুত নিষ্পত্তি করা হবে বলে আশ্বাস দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার (৫ মার্চ) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনের প্রথম অধিবেশনে অংশ নিয়ে গণমাধ্যমকর্মীর সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসকরা মাঠ পর্যায়ে কাজ করতে গেলে যেসব আইনি সমস্যায় পড়েন সে ব্যাপারে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘কিছু সুনির্দিষ্ট প্রশ্ন তারা করেছেন। সেগুলো খুব মাইনর ইস্যু। যেমন যেসব মাল জব্দ করা হয়, সেগুলো ডিসপোজালে কী করা উচিত। আমরা ই-জুডিশিয়ারির কথা বলেছি এবং সেখানে কতটুকু সুবিধা হবে সেই কথাও বলেছি।’
মামলাজট নিরসনে জেলা প্রশাসকদের সহযোগিতা চাওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘মোবাইল কোর্ট অ্যাক্টের বিরুদ্ধে একটা মামলা আছে, সেটা নিষ্পত্তি করার জন্য আমরা তড়িৎ পদক্ষেপ নেব।’
প্রধানমন্ত্রী বলেছেন, পণ্য মজুত করে কেউ বাজার অস্থিতিশীল করলে আইনি ব্যবস্থা নিতে। এ ব্যাপারে কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কি না জানতে চাইলে আনিসুল হক বলেন, ‘এ জন্য ১৯৭৪ সালে বিশেষ ক্ষমতা আইন করা হয়েছিল, বিশেষ এই কারণটাকে অ্যাড্রেস করার জন্য। এ রকম কাজ করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা নেওয়া হবে।’
সম্প্রতি আগুন লাগার ঘটনাগুলোর পরে সাধারণ মানুষ বলছে, আইনের শাসন না থাকায় ঘটনাগুলো ঘটে যাচ্ছে। এ ধরনের ঘটনা আগেও ঘটেছে কিন্তু বিচার হয়নি—এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে আইনমন্ত্রী বলেন, ‘তদন্ত শেষে যদি আদালতের মামলা শুরু হয়, আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে, এই মামলা দ্রুত নিষ্পত্তি করার জন্য আমাদের প্রসিকিউশনকে যে নির্দেশ দেওয়া প্রয়োজন, সেটা দেওয়া হবে।’

সফরকালে তিনি কাতারের সাবেক আমির ও বর্তমান আমিরের পিতা শেখ হামাদ বিন খলিফা আল সানির মৃত্যুতে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তাটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
৪ ঘণ্টা আগে
ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৫ জন, লালবাগ বিভাগে ৩৭ জন, ওয়ারী বিভাগে ৯০ জন, মতিঝিল বিভাগে ৬৭ জন, তেজগাঁও বিভাগে ৭১ জন, মিরপুর বিভাগে ১০৫ জন, গুলশান বিভাগে ২৪ জন, উত্তরা বিভাগে ৪১ জন এবং গোয়েন্দা (ডিবি) বিভাগে ১৭ জন রয়েছেন।
৪ ঘণ্টা আগে
সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
৫ ঘণ্টা আগে
২০২৪ সালের জুলাই মাসে শান্তিপূর্ণ কোটাবিরোধী আন্দোলনের শুরুর দিনগুলোতে পুলিশ ও তৎকালীন সরকারি দলের অঙ্গসংগঠন যুবলীগ-ছাত্রলীগের অতর্কিত হামলায় অগ্নিগর্ভ হয়ে ওঠে ঢাকাসহ সারা দেশের রাজপথ। এরপরই জোরালো হয় শিক্ষার্থীদের আন্দোলন। ক্ষুব্ধ শিক্ষার্থীরা তখন এক দফা দাবিসহ অন্যান্য দাবি নিয়েও মাঠে নামেন। এ
৬ ঘণ্টা আগে