প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপি গণমানুষের দল উল্লেখ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেন, তবে কেউ দলের নাম ব্যবহার করে অন্যায় করলে তাকে আগে গ্রেফতার করতে হবে। সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও ভূমিদস্যুতা চলবে না। দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। সে যদি আমার দলের লোকও হয়, তাকে আগে গ্রেফতার করুন।
আজ বৃহস্পতিবার দুপুরে সাভার উপজেলা অডিটোরিয়ামে উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে নির্বাচন-পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমান উল্লাহ আমান বলেন, জনগণ ভালোবেসে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় বসিয়েছে, তাই জনগণের সুখ-দুঃখে পাশে থাকার দায়িত্ব বিএনপি সরকারের। সেই অঙ্গীকার নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ শুরু করেছেন।
তিনি আরও বলেন, ২০২৪ সালে যে চেতনা নিয়ে আমরা ফ্যাসিবাদমুক্ত হয়েছি, সেই বৈষম্যহীন ও ন্যায়সঙ্গত সমাজ গঠনে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম সভাপতিত্বে এবং উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত সুধীজন সাভারে উন্নয়নে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। সেগুলো মনোযোগ দিয়ে নোট নেন আমান উল্লাহ আমান এবং সম্মিলিত প্রচেষ্টায় বাস্তবায়নের আশ্বাস দেন।

শিগগিরই বাংলাদেশ পুলিশ–এ ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পাশাপাশি পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্য পদেও দ্রুত নিয়োগ দেওয়া হবে।
৪ ঘণ্টা আগে
কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত প্রথম মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
৫ ঘণ্টা আগে
অনেকে সমালোচনা করতে পছন্দ করেন। আমি বোঝাতে চেয়েছি চাঁদা এবং চাঁদাবাজি—দুটি জিনিসের মধ্যে পার্থক্য আছে। চাঁদাবাজি হচ্ছে সেটি যেটি মানুষকে বাধ্য করে জোর করে নেওয়া হয়।
৬ ঘণ্টা আগে
‘বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে শুরু হয়েছে অমর একুশে বইমেলা ২০২৬। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ৩টার পর বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৭ ঘণ্টা আগে