ইতালির রোমে বাংলাদেশি দম্পতি ও শিশুসন্তানকে নৃশংস হত্যা

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

ইতালির রাজধানী রোমের অরেলিও এলাকায় নিজ বাসায় এক নৃশংস হত্যাকাণ্ডে বাংলাদেশি একটি পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন।

শুক্রবার (২৬ জুন) ইতালির স্থানীয় সময় রাত প্রায় ৯টায় অরেলিও’র ভিয়া মন্টিগ্লিও এলাকার একটি ফ্ল্যাটের ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

ইতালি পুলিশের প্রাথমিক তদন্তের বরাত দিয়ে জানা গেছে, নিহতরা হলেন এক বাংলাদেশি দম্পতি ও তাদের মেয়েশিশু। তাদের সবাইকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ওই পরিবারের আরেক সদস্য গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

খবর পেয়ে স্থানীয় পুলিশ ও ফরেনসিক টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেছে এবং পুরো এলাকাটি কর্ডন করে তদন্ত শুরু করেছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত হামলার সুনির্দিষ্ট কারণ কিংবা এই ঘটনার সাথে জড়িত সন্দেহভাজন কাউকে শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি।

ইতালিতে বসবাসরত প্রবাসীদের সূত্রে জানা গেছে, নিহত পরিবারটি বাংলাদেশি বংশোদ্ভূত এবং তাদের আদি বাড়ি বাংলাদেশের নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায়।

স্থানীয় রোম পুলিশ জানিয়েছে, নিহতদের বিরুদ্ধে ইতালিতে কোনো ধরনের অপরাধমূলক রেকর্ড ছিল না এবং তারা অত্যন্ত সজ্জন হিসেবে পরিচিত ছিলেন।

রোম পুলিশ আরও জানিয়েছে, এটি একটি অত্যন্ত সংবেদনশীল এবং সুপরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং অপরাধীদের ধরতে সব দিক বিবেচনা করে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চালানো হচ্ছে। এই ঘটনায় রোমে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মাঝে গভীর শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকে অভিযোগ: ইসলামী ব্যাংকের কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ইসলামী ব্যাংকের ওই কর্মকর্তার নাম মোহাম্মদ ইয়াসীন আলী। তিনি ব্যাংকটির ফরেন এক্সচেঞ্জ কর্পোরেট শাখার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট। গতকাল মঙ্গলবার তাকে সাময়িক বরখাস্ত করে ব্যাংকের ট্রেনিং একাডেমিতে সংযুক্ত করা হয়েছে।

৩ ঘণ্টা আগে

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর

বুধবার (১২ আগস্ট) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

৪ ঘণ্টা আগে

কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী

‘২০২৬- ডিফরেন্ট কনটেক্সটস, কমন অ্যাসপিরেশনস’প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

৪ ঘণ্টা আগে

ভারত থেকে আসছে বাংলাদেশ রেলওয়ের ১৯টি নতুন কোচ

প্রথম রেকে রয়েছে তিনটি এসি স্লিপার কোচ, তিনটি এসি চেয়ার কোচ, ১১টি নন-এসি চেয়ার কোচ এবং দুটি পাওয়ার কার। বাংলাদেশ রেলওয়ের যাত্রী ও পরিচালনাগত প্রয়োজন বিবেচনায় নিয়ে বিশেষভাবে এসব কোচের নকশা ও বিভিন্ন সুবিধা সংযোজন করা হয়েছে।

৫ ঘণ্টা আগে