পিআইবির নতুন মহাপরিচালক ফারুক ওয়াসিফ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক ও লেখক ফারুক ওয়াসিফ। তিনি বর্তমানে সমকালের পরিকল্পনা সম্পাদক হিসেবে দায়িত্বরত।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে ফারুক ওয়াসিফ ‘প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আইন, ২০১৮’ এর ধারা ৯ (২) অনুযায়ী এ নিয়োগ পেয়েছেন।

প্রজ্ঞাপনে জানানো হয়,যোগদানের তারিখ থেকে তার এ নতুন নিয়োগ কার্যকর হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সীমান্ত পাহারার চেয়েও বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমানে নিরাপত্তার ধারণা গুণগতভাবে পাল্টে গেছে। কিলোমিটারের পর কিলোমিটার সীমান্ত পাহারা দেওয়ার থেকেও এখন সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ।

৩ ঘণ্টা আগে

শুভেন্দু-মানিক সাহাদের জন্য ১১০০ কেজি আম উপহার বাংলাদেশের

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে পাঠানো এ উপহারে রয়েছে দেশের জনপ্রিয় দুই জাতের আম—আম্রপালি ও হাঁড়িভাঙ্গা। এর মধ্যে কলকাতায় পাঠানো হয়েছে ১০০টি কার্টনে পাঁচ কেজি করে মোট ৫০০ কেজি এবং আগরতলায় পাঠানো হয়েছে ১২০টি কার্টনে পাঁচ কেজি করে মোট ৬০০ কেজি আম।

৪ ঘণ্টা আগে

বৃহস্পতিবার থেকে শুরু এইচএসসি পরীক্ষা, পরীক্ষার্থী ১২ লাখ ৭০ হাজার

মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় অংশ নেবে ৯২ হাজার ৯০৫ জন। গত বছরের তুলনায় পরীক্ষার্থী বেড়েছে ৬ হাজার ৮০৩ জন। এ বোর্ডের ২ হাজার ৭০৫টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৪৬১টি কেন্দ্রে পরীক্ষা দেবে।

৪ ঘণ্টা আগে

২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন শুরু, আবেদনের শেষ সময় ২৬ সেপ্টেম্বর

গত ২৯ মে সৌদি আরবের জেদ্দায় আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৭ সালের হজ কার্যক্রমের পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ করে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়। অনুষ্ঠানে বিভিন্ন দেশের ধর্মবিষয়ক মন্ত্রীদের কাছে আনুষ্ঠানিকভাবে এ রোডম্যাপ হস্তান্তর করা হয়।

৫ ঘণ্টা আগে