রাষ্ট্রীয় গণমাধ্যমে ভিন্নমতের প্রতিফলন চায় সংস্কার কমিশন

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারের সমন্বয়ে একটি সম্প্রচার কর্তৃপক্ষ প্রতিষ্ঠা এবং সেটির পূর্ণ স্বায়ত্তশাসন নিশ্চিত করার দাবি জানিয়েছেন গণমাধ্যম সংস্কার কমিশন।

রোববার (১৫ ডিসেম্বর) তথ্য ভবনে কমিশনের কার্যালয়ে বাংলাদেশ বেতারের সাবেক মহাপরিচালকদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এই অভিমত ব্যক্ত করা হয়।

কমিশনপ্রধান কামাল আহমেদ সভায় বলেন, ‘গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করতে যা যা প্রয়োজন, তা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘গণমাধ্যমের একটি বড় অংশ হচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ সংবাদ সংস্থার সংবাদ ও অনুষ্ঠানে বহুমত বা ভিন্নমতের প্রতিফলন থাকা প্রয়োজন।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের সাবেক মহাপরিচালকরা, যারা দেশের রাষ্ট্রীয় গণমাধ্যমের অবস্থা ও উন্নতির জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। সাবেক মহাপরিচালক মো. মাহবুবুল আলম বলেন, ‘এখনও সাধারণ শ্রোতা প্রশ্ন করেন, বেতার কি এখনো চালু আছে? নীতিনির্ধারকরা পর্যন্ত এই প্রশ্ন করেন। বেতারের কৃষিবিষয়ক অনুষ্ঠান ও ওয়ার্ল্ড নিউজ অত্যন্ত জনপ্রিয় ছিল।’

আরেক সাবেক মহাপরিচালক মো. নাসির উদ্দিন আহমেদ জানান, ‘যতদিন বাংলাদেশ বেতার ও টেলিভিশন সরকারের নিয়ন্ত্রণে থাকবে, ততদিন সরকারের নির্দেশনায় অনুষ্ঠান ও সংবাদ প্রচার করতে হবে।’ তিনি আশা প্রকাশ করেন— যদি সম্প্রচার কমিশন প্রতিষ্ঠিত হয়, তবে সরকারের চাপ কমবে এবং এই পরিস্থিতি পরিবর্তন হবে।

শাহজাদী আঞ্জুমান আরা বলেন, ‘অনুষ্ঠান ও সংবাদ প্রচারে কখনো কখনো অলিখিত নির্দেশনা ছিল, যেখানে কেউ তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে খুশি করার জন্য অনুষ্ঠান প্রচার করতো।’

সাবেক মহাপরিচালক নারায়ন চন্দ্র শীল বলেন, ‘সংস্কার হতে হবে, তবে সেই সংস্কারের ফল যদি গ্রামের কৃষক পর্যন্ত পৌঁছায়, তবেই তা সফল হবে।’

তিনি আরও বলেন, ‘বেতারের এখনো হাজার হাজার শ্রোতা রয়েছে, বিশেষত যেখানে বিদ্যুৎ নেই, সেখানে মানুষ বেতার শোনে।’

খাদিজা বেগম জানান, ‘বেতারে সংস্কার করা প্রয়োজন। বেতারের তথ্য ক্যাডারের কর্মকর্তাদের দক্ষ করে তুলতে একটি কার্যকর নেতৃত্ব প্রয়োজন।’

মজিবুর রহমান বলেন, ‘সম্প্রচারের ক্ষেত্রে গত ২০ বছরে যে প্রসার হয়েছে, সে অনুযায়ী আমাদের যুগোপযোগী সম্প্রচার আইন ও নীতিমালা প্রয়োজন।’

নাসরুল্লাহ মো. ইরফান জানান, ‘বাংলাদেশ বেতার এখন নিউ মিডিয়াতে চলে এসেছে। সেখানে হাজারো সৃজনশীল অনুষ্ঠান রয়েছে, তবে স্বায়ত্তশাসনের ক্ষেত্রে বেতারের সীমাবদ্ধতা রয়েছে।’

রবীন্দ্রশ্রী বড়ুয়া বলেন, ‘বাংলাদেশ বেতারের সৃষ্টিকাল থেকে আজ পর্যন্ত কখনো কোনো গবেষণা করা হয়নি, যা করা উচিত ছিল।’

অপর সাবেক মহাপরিচালক মো. ছালাহ্ উদ্দিন বলেন, ‘নব্বইয়ের দশকে বেতারের অনুষ্ঠানগুলো যেভাবে মনিটরিং করা হতো, বর্তমানে সেভাবে মনিটরিং হয় না।’

এ সভায় কমিশনপ্রধান কামাল আহমেদ, কমিশনের সদস্য শামসুল হক জাহিদ, আখতার হোসেন খান, সৈয়দ আবদাল আহমেদ, টিটু দত্ত গুপ্ত ও কামরুন্নেসা হাসান উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আন্তর্জাতিক সুবিধার ‘আল্ট্রামেরিন’ ক্রেডিট কার্ড আনল সিটি ব্যাংক

কার্ডের সদস্যরা প্রতি ১০০ টাকা বা ১ মার্কিন ডলার খরচের বিপরীতে ৩টি ‘মেম্বারশিপ রিওয়ার্ডস পয়েন্ট’ অর্জন করতে পারবেন। এসব পয়েন্ট ব্যবহার করে গিফট ভাউচার সংগ্রহ, বার্ষিক ফি মওকুফ বা পয়েন্ট দিয়ে কেনাকাটার সুবিধা পাওয়া যাবে।

১০ ঘণ্টা আগে

রাজধানীর আইসিসিবিতে প্রতি শুক্রবার বসছে ‘সুপার সেল কার বাজার’

রাজধানীতে যানবাহন কেনাবেচার জন্য একটি সুনির্দিষ্ট, নিরাপদ ও আধুনিক মার্কেটপ্লেস গড়ে তোলার লক্ষ্যেই আইসিসিবির সুবিশাল ও সুসজ্জিত প্রাঙ্গণকে বেছে নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ ধারাবাহিক আয়োজন এখন থেকে প্রতি শুক্রবার নিয়মিতভাবে আইসিসিবিতে বসবে।

১১ ঘণ্টা আগে

বন্যায় সহায়তার জন্য তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা নেপালের প্রধানমন্ত্রীর

নেপালের প্রধানমন্ত্রী দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশ শুধু নেপালের ঘনিষ্ঠ প্রতিবেশী নয়, বরং একটি প্রিয় বন্ধুরাষ্ট্র। দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান নিবিড় যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারে সহায়ক হবে।

১১ ঘণ্টা আগে

সস্ত্রীক আসিফ মাহমুদের ব্যাংক হিসাব ও বিদেশি সম্পদের তথ্য চেয়েছে দুদক

চিঠিতে বাংলাদেশ ব্যাংকের অধীন বিভিন্ন ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে আসিফ মাহমুদ ও তার স্ত্রীর নামে থাকা সব ধরনের হিসাবের (বন্ধ, সুপ্ত বা চলমান) তথ্য দিতে বলা হয়েছে। ডেবিট ও ক্রেডিট কার্ড, লকার, বন্ড, সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএস ও ঋণ হিসাবের তথ্যও চাওয়া হয়েছে।

১২ ঘণ্টা আগে
Advertisement