রোববার থেকে চলবে এনআইডি সেবা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

নির্বাচন কমিশন সচিবালয়ের পাশাপাশি উপজেলাগুলোতে বিঘ্নিত হওয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত কার্যক্রম রোববার (২৫ আগস্ট) থেকে সারাদেশে পুরোদমে চলবে। বুধবারের মতো বৃহস্পতিবারও সারাদেশে বিঘ্নিত হচ্ছে এনআইডি সেবা।

বৃহস্পতিবার (২২ আগস্ট) ইসি সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়।

এর আগে বুধবার প্রধান উপদেষ্টা বরাবর ইসির পক্ষ থেকে চিঠি পাঠানোর কথা থাকলে তা পাঠানো হয়নি। আন্দোলনকারীরা জানান, চিঠিতে তাদের আরও কিছু যৌক্তিক দাবি যুক্ত হওয়ার কারণে সংশোধন করা হচ্ছে। সংশোধন করে আবার ইসি সচিবের কাছে চিঠি দেবে আন্দোলনকারীরা। ইসি সচিব সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেবেন। এরপর ওই চিঠি প্রধান উপদেষ্টা বরাবর পাঠানো হবে।

ইসি কর্মকর্তারা জানান, নির্বাচন কমিশন সচিবালয়ও মনে করছে তাদের দাবিগুলো যৌক্তিক। কেননা আন্দোলনে থাকা “আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস (আইডিইএ) (২য় পর্যায়)” প্রকল্পের জনবল এত বছর কাজ করায় যথেষ্ট পরিমাণে দক্ষতা অর্জন করেছে। তাই তাদের দাবিগুলো মেনে নেওয়া যায়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আনিস আলমগীর-সোমা ইসলাম-জান্নাতুল পিয়ার নামে থানায় জিডি

শাহবাগ থানার ডিউটি অফিসার মাজিবুল বলেন, বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও সাইবার সংক্রান্ত হওয়ায় তদন্তকারী কর্মকর্তা এটি পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেবেন। সাইবার সম্পর্কিত হওয়াত তদন্তকারী কর্মকর্তা এটি সাইবার ইউনিটে পাঠাতে পারেন।

৪ ঘণ্টা আগে

সাংবাদিক-শিক্ষক শাহেদ কামালের প্রয়াণ, শায়িত হবেন সুফিয়া কামালের পাশে

পরে শাহেদ কামালের আরেক বোন সাঈদা কামাল জানান, রোববার সকাল থেকে ধানমন্ডি ৩২ নম্বরের পারিবারিক বাসভবন ‘সাঁঝের মায়া’-য় তার মরদেহ রাখা হবে। সেখানে স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা শেষ শ্রদ্ধা জানাতে পারবেন।

১৬ ঘণ্টা আগে

বেগম রোকেয়া পদকের জন্য আবেদন ৩১ জুলাইয়ের মধ্যে

এ বছর সর্বোচ্চ পাঁচজন নারীকে এ সম্মাননা দেওয়া হবে। আবেদনপত্রের নির্ধারিত ‘ছক’ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় (www.mowca.gov.bd) ও মহিলা বিষয়ক অধিদপ্তরের ওয়েবসাইট (www.dwa.gov.bd) থেকে সংগ্রহ করতে হবে। নির্ধারিত ‘ছক’ ছাড়া অন্য কোনো ফরমে আবেদন বা মনোনয়ন গ্রহণ করা হবে না।

১৭ ঘণ্টা আগে

আ. লীগের বিচার শিগগিরই, দেশে রাজনীতির সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

১৯ ঘণ্টা আগে