প্রতিবেদক, রাজনীতি ডটকম

ওমরাহ যাত্রীদের ভিড় সামাল দিতে এবং ব্যবস্থাপনা উন্নত করতে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় একটি নতুন সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১ নভেম্বর থেকে ওমরাহ ভিসার কার্যকারিতা তিন মাস থেকে কমিয়ে এক মাসে সীমিত করা হচ্ছে। এই নতুন নিয়ম অনুযায়ী, ভিসা ইস্যুর ৩০ দিনের মধ্যে অবশ্যই সৌদি আরবে প্রবেশ করতে হবে, অন্যথায় ভিসাটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
তবে, দেশে প্রবেশের পর ওমরাহযাত্রীরা আগের মতোই সর্বাধিক তিন মাস অবস্থান করতে পারবেন। শীতকালীন সময়ে মক্কা ও মদিনায় বিপুল সংখ্যক ওমরাহযাত্রীর আগমনকে সামনে রেখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের উপদেষ্টা আহমেদ বাজায়েফার জানিয়েছেন, গ্রীষ্মকাল শেষ হওয়ার পর শীতল আবহাওয়া শুরু হওয়ায় পবিত্র মক্কা ও মদিনায় বিপুলসংখ্যক ওমরাহযাত্রী আগমনের প্রস্তুতির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, চলতি বছরের জুনে শুরু হওয়া ওমরাহ মৌসুমে ইতোমধ্যেই চার মিলিয়নের বেশি বিদেশি হাজি সৌদি আরবে পৌঁছেছেন। এটি আগের বছরের পুরো মৌসুমের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি নির্দেশ করছে। বিশ্লেষকরা বলছেন, এ ধরনের অভূতপূর্ব প্রবৃদ্ধি বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে পবিত্র ভূমি সফরের আগ্রহ বাড়ার প্রমাণ বহন করছে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, তারেক রহমান মালয়েশিয়া থেকে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হয়েছেন। দালিয়ানে তিনি দুই দিন কর্মব্যস্ত সময় কাটাবেন।
৪ ঘণ্টা আগে
ভবিষ্যতে মাদ্রাসা ও সাধারণ শিক্ষা বোর্ডের যেসব বিষয় অভিন্ন, সেগুলোতেও একই প্রশ্নে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে। শিক্ষাব্যবস্থায় কোনো ধরনের বৈষম্য রাখতে চায় না সরকার বলেও উল্লেখ করেন তিনি।
৪ ঘণ্টা আগে
রাজধানীর ধানমন্ডির একটি ভবন থেকে ফেলে রিক্তা মণি নামে এক শিশু গৃহকর্মীকে হত্যার অভিযোগে করা মামলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান ও তার স্ত্রী ফারাহ নুসরাতকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
৪ ঘণ্টা আগে
দণ্ডপ্রাপ্তরা হলেন— বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের চট্টগ্রাম আগ্রাবাদ কার্যালয়ের বিভাগীয় প্রকৌশলী (ইমারত নির্মাণ) অফিসের সাবেক উচ্চমান সহকারী কাম ক্যাশিয়ার মোহাম্মদ হোসেন, একই কার্যালয়ের সাবেক বিভাগীয় প্রকৌশলী (ইমারত নির্মাণ) মো. কামরুল আলম এবং সাবেক বিভাগীয় প্রকৌশলী (ইমারত নির্মাণ) সাদিকুর রহমান খা
৬ ঘণ্টা আগে