প্রধান উপদেষ্টা বলেছেন, ‘নির্বাচনি চ্যালেঞ্জ গ্রহণের জন্য মানসিক প্রস্তুতি নিতে হবে ৬৪ জেলার পুলিশকে। এটি সাধারণ নির্বাচন নয়, এটি গণঅভ্যুত্থানের পরবর্তী নির্বাচন। তাই শহীদদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার জন্য এটি গুরুত্বপূর্ণ নির্বাচন। সেভাবেই দায়িত্ব পালন করতে হবে।’
এদিন, ইন্টারনেট বন্ধ করে গণহত্যার দায়ে জয় ও পলকের বিরুদ্ধে ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) জমা দেয় প্রসিকিউশন। এর আগে, বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছেন বলে জানিয়েছেন প্রসিকিউটর তামিম।
রাজধানী ঢাকাসহ দেশের মহানগর, জেলা ও উপজেলা সদর আজ এক অভূতপূর্ব সড়ক সংকটে পড়েছে। অবৈধ ব্যাটারিচালিত তিনচাকার অটোরিকশা, ইলেকট্রিক হাইব্রিড থ্রি-হুইলার, ইঞ্জিন বসানো রিকশা, নসিমন-করিমন ও স্থানীয়ভাবে পরিবর্তিত অসংখ্য রোড-অযোগ্য যানবাহন নগর ও উপনগর সড়ক কার্যত দখল করে নিচ্ছে।
নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ জানান, রাত ২টা ৪০ মিনিটে খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং স্বল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনেন। দুটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে, আরেকটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লাগার কারণ তদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।
বাংলাদেশ ব্যাংকের প্রচার ও প্রকাশনা বিভাগ জানিয়েছে, ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন সিরিজে সব মূল্যমানের নোট মুদ্রণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে এক হাজার, একশ, পঞ্চাশ ও কুড়ি টাকার নতুন নোট বাজারে ছাড়া হয়েছে। এবার প্রথমবারের মতো পাঁচশ টাকার নোট বাজারে আসছে।
বর্তমানে বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন আনিসুল হক, সালমান এফ রহমান ও জুনায়েদ আহমেদ পলক। তবে দেশের বাইরে রয়েছেন সজীব ওয়াজেদ জয়।
৬১ বিজিবির শমসেরনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার কামাল উদ্দিন জানিয়েছেন, আজ বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ থেকে ১১টার মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে নিহত যুবকের বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা হবে।
গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল আহমেদ বলেন, হত্যার কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করা হয়েছে। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
গত বছরের ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন এ আইনজীবী। পরে রিট খারিজ করে হাইকোর্ট বলেন, দেশের জনগণ বৈধতা দেওয়ায় অন্তর্বর্তী সরকার নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। পরে তিনি আপিল বিভাগে আপিল করার অনুমতি চেয়ে আবেদন করেন।
সারা রাত ধরে চলা গুলিবিনিময় ও আর্টিলারি হামলার পর পাকিস্তানি সৈন্যরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। পলায়নপর অনেক পাকিস্তানি সৈন্য তিতাস নদীতে ঝাঁপ দেয়। শীতের রাতে ভারী বুট ও ইউনিফর্ম পরিহিত অবস্থায় নদী পার হতে গিয়ে তাদের অনেকের সলিল সমাধি ঘটে। যারা বেঁচে ছিলেন, তারা রেললাইন ধরে ব্রাহ্মণবাড়িয়ার দিকে পালিয়ে যান।