বুলগেরিয়ার আইটি পেশাজীবী অ্যাঞ্জেলিন বাহচেভানোভ বলেন, ‘বুলগেরিয়াকে স্বাভাবিক অবস্থায় ফেরানোর এখনই সময়। আমরা যেন অলিগার্কি, মাফিয়া ও তাদের প্রতিনিধিত্বকারী শক্তির হাত থেকে মুক্ত হতে পারি।’
২০১১ সালে ৯ দশমিক ১ মাত্রার তোহোকু ভূমিকম্প ও সুনামি দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগগুলোর একটি হিসেবে পরিচিত। এতে ২২ হাজারের বেশি মানুষ মারা যান বা নিখোঁজ হন এবং ফুকুশিমা দাইইচি পারমাণবিক কেন্দ্রে চুল্লি গলে ভয়াবহ তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে।
মূলত দিন-রাতের তাপমাত্রার বড় পার্থক্য এবং উত্তুরে বাতাসের প্রবাহের কারণে শীতের তীব্রতা কয়েকগুণ বেড়েছে। এতে নিম্নআয়ের শ্রমজীবী মানুষজন চরম দুর্ভোগ পোহাচ্ছেন এবং অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।
গায়ে হলুদের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
বুধবার এক বিজ্ঞপ্তিতে আজ থেকে সর্বাত্মক কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছিলেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা।
প্রজ্ঞাপনে ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও ৬৪ জেলার জেলা প্রশাসক (ডিসি) এবং তিনজন নির্বাচন কমিশন সচিবালয়ে কর্মকর্তাসহ (আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা) মোট ৬৯ জন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।
দেশের সরকারি কলেজগুলোর ২ হাজার ৭০৬ শিক্ষককে পদোন্নতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
নির্বাচন আয়োজন নিয়ে অনেকের মধ্যেই যে অনিশ্চয়তা ছিল, দীর্ঘ প্রতীক্ষিত এ তফসিল ঘোষণার মধ্য দিয়ে সে অনিশ্চয়তা দূর হলো বলে মনে করছে রাজনৈতিক দলগুলো। প্রায় সব দলই তফসিলকে স্বাগত জানিয়েছে। অন্তর্বর্তী সরকারের নির্বাচন আয়োজনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে কোনো কোনো দল।
বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। সরকারি বাসভবন বঙ্গভবন থেকে হোয়াটসঅ্যাপে দেওয়া সাক্ষাৎকার তিনি বলেন, ‘আমি বিদায় নিতে চাই। আমি এখান থেকে চলে যেতে চাই।’