সোমবার (১৫ ডিসেম্বর) প্রসিকিউটর গাজী এম এইচ তামিম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে মৃত্যুদণ্ড চেয়ে আজ (সোমবার) আপিল বিভাগে আপিল দায়ের করবে প্রসিকিউশন।
উপদেষ্টা বলেন, দেশের রাজনৈতিক পরিবেশ সন্তোষজনক। এটি আরও স্থিতিশীল হবে। বিদেশে নিয়ে ওসমান হাদির চিকিৎসার জন্য যত টাকা লাগবে, তা অর্থ মন্ত্রণালয় বরাদ্দ দেবে।
ভোট গণনা শেষে দেখা যায়, হোসে আন্তোনিও কাস্ত ৫৮ শতাংশের মতো ভোট পেয়েছেন। রিপাবলিকান পার্টির ৫৯ বছর বয়সী এই নেতা এ নিয়ে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট পদে নির্বাচন করলেন।
দুপুর ১টার দিকে বিক্ষোভকারীরা ডাকসুর সামনে স্লোগান দিতে থাকেন এবং ধীরে ধীরে জমায়েত বাড়তে থাকে। এ সময় জমায়েতে উপস্থিত ছিলেন ডাকসুর সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদক, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক, সমাজসেবা বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন হল সংসদের নেতারা।
এ দিন তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দর এলাকায় প্যারাজাম্প অনুষ্ঠিত হবে। প্যারাট্রুপারদের নিরাপত্তায় মেট্রোরেল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উন্নত চিকিৎসার জন্য ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে।
এ ঘটনায় এর আগে যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন— গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক, সীমান্ত দিয়ে মানুষ পাচারকারী চক্রের দুজন এবং অভিযুক্ত ফয়সালের স্ত্রী, শ্যালক ও আরেক নারী।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে গুলির ঘটনায় রোববার (১৪ ডিসেম্বর) রাতে রাজধানীর পল্টন থানায় একটি হত্যাচেষ্টা মামলা হয়েছে। এতে আসামি হিসেবে কেবল সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের নাম উল্লেখ করা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উল ইসলাম বলেন, মহানগর বিএনপির নেতা আফরোজা নাসরিন থানায় অভিযোগ দিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
সোমবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।