বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে রোববার (২৮ ডিসেম্বর) বঙ্গভবনে শপথ গ্রহণ করবেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। বর্তমান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের স্থলাভিষিক্ত হবেন তিনি।
জিলা স্কুলের ১৮৫তম বার্ষিকী উদ্যাপন ও পুনর্মিলনী অনুষ্ঠানের অংশ হিসেবে শুক্রবার (২৭ ডিসেম্বর) এ কনসার্ট আয়োজন করা হয়েছিল। জেমস উপস্থিতও হয়েছিলেন ফরিদপুরে। শেষ পর্যন্ত কনসার্ট বাতিল হওয়ায় জেমস ঢাকা ফিরে গেছেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হওয়ার জন্য আবেদন করার পর ৭ থেকে সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হাতে পাবেন বলে নিশ্চিত করেছেন এনআইডি অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবীর।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শাহবাগ এলাকা ছেড়ে যাওয়ার পর ফের সেখানে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ। ওসমান হাদির কবরে তারেক রহমান শ্রদ্ধা জানানোর সময় তারা শাহবাগ মোড় থেকে কিছুটা সরে কাঁটাবন এলাকায় অবস্থান নিয়েছিলেন।
আগামীকাল রোববার (২৮ ডিসেম্বর) প্রথম ধাপের ভোট শুরু হবে মিয়ানমারে, দ্বিতীয় ধাপের ভোট শুরু হবে ১১ জানুয়ারি। এই দুই ধাপে দেশের ৩৩০টি প্রশাসনিক এলাকার মধ্যে ২০২টিতে ভোট নেওয়া হবে। আগামী বছর ২৫ জানুয়ারি তৃতীয় ও শেষ ধাপের ভোটগ্রহণ শেষে ফল ঘোষণা করা হবে।
এনআইডি উইংয়ের ডিজি এ এস এম হুমায়ুন কবীর জানিয়েছেন, আঙুলের ছাপ, আইরিশের প্রতিচ্ছবি আর অন্যান্য বায়োমেট্রিক তথ্য দেওয়ার পর তারেক রহমানের এনআইডি পেতে সর্বোচ্চ একদিন লাগতে পারে।
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত থেকে শনিবার ভোর পর্যন্ত ১০টি আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ করতে পারেনি। ঘন কুয়াশার কারণে স্পষ্টভাবে রানওয়ে দেখা না যাওয়ায় নিরাপত্তাজনিত কারণে এসব ফ্লাইটকে বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়। তবে বিমানবন্দর কর্তৃপক্ষের হিসাবে, ডাইভার্ট হওয়া
এ সময় ওসমান হাদির কবরের সামনে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকেন তারেক রহমান। পরে দলের সিনিয়র নেতাদের নিয়ে মোনাজাত করেন। মোনাজাত শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরেও শ্রদ্ধা জানান তারেক রহমান।
মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে আলোচনার পর জেলেনস্কি জানান, এই সংলাপে ‘নতুন কিছু ধারণা’ উঠে এসেছে যা সত্যিকারের শান্তির কাছাকাছি যেতে সহায়ক হতে পারে।
তিন মাস ২৭ দিন পর খোলা এসব দানবাক্সে টাকার পাশাপাশি মিলেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও সোনার গয়না।