বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, স
সৌদি বাদশাহ শোক বার্তায় বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যদের প্রতিও আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান গণমাধ্যমে জানান, ড. কামাল হোসেন ফুসফুসজনিত সমস্যায় ভুগছেন। তিনি ড. কামাল হোসেনের রোগমুক্তি ও সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
দ্বৈত নাগরিকত্ব থাকার কারণে কুড়িগ্রাম–৩ (উলিপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন স্থগিত করা হয়েছে। নির্বাচন আইন অনুযায়ী তার প্রার্থিতা আপাতত স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
জনসংখ্যা বৃদ্ধির ঋণাত্মক হার তথা জনসংখ্যার ক্রমহ্রাসমান প্রবণতায় কয়েক বছর ধরেই ধুঁকছে চীন। গত তিন বছর ধরে রীতিমতো জনসংখ্যা কমছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এই দেশে। এ পরিস্থিতিতে নতুন বছরের শুরু থেকেই কনডম ও পিলসহ জন্ম নিয়ন্ত্রণে ব্যবহৃত সামগ্রীর ওপর ১৩ শতাংশ বিক্রয় কর আরোপ করেছে দেশটি।
এ আসনে মোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে চারজনেরই মনোনয়নপত্র বাতিল হয়ে যাওয়ায় আপাতত তিনজন প্রার্থী হিসেবে টিকে থাকলেন। মনোনয়নপত্র বাতিল হওয়া চার প্রার্থী রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত ইসিতে আপিল করতে পারবেন।
ডাইভার্ট হওয়া ফ্লাইটগুলোর মধ্যে চারটি চট্টগ্রামে এবং চারটি ভারতের কলকাতায় ও একটি থাইল্যান্ডের ব্যাংককে পাঠানো হয়েছে। আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হলে পুনরায় স্বাভাবিক বিমান চলাচল শুরু হয়।
চরম অর্থনৈতিক সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ইরানে চলমান বিক্ষোভে গুলি চালালে যুক্তরাষ্ট্র বিক্ষোভকারীদের উদ্ধারে এগিয়ে আসবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
চরম অর্থনৈতিক সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চলমান এ বিক্ষোভ এরই মধ্যে গত তিন বছরের মধ্যে দেশটিতে হওয়া সবচেয়ে বড় বিক্ষোভে রূপ নিয়েছে।