অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থায় নেই। রিজার্ভ ১৮ বিলিয়ন থেকে ৩২ বিলিয়নে উন্নীত হয়েছে। অন্তর্বর্তী সরকারের দেড় বছরে দেশের অর্থনৈতিক অবস্থা আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর হয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর চাঁনখারপুলে শিক্ষার্থী আনাসসহ ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলার রায় মঙ্গলবার (২০ জানুয়ারি)। এ রায়ের ঘোষণা সরাসরি সম্প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি)।
তিনি বলেন, বড় দল, ছোট দল বলতে কিছু নেই। নির্বাচনে যারা অংশ নেবে তারা সবাই ইসির কাছে সমান। সবাই ইসিতে এসে নিজেদের অভিযোগ, পরামর্শ জানাচ্ছেন। এতে কমিশন সমৃদ্ধ হচ্ছে। ছোট সমস্যার সমাধান করে যাচ্ছে কমিশন। এখনো বড় সমস্যার সম্মুখীন হয়নি ইসি। তবে রাজনৈতিক দলের বক্তব্য আমরা খতিয়ে দেখছি, ব্যবস্থা নিচ্ছি।
নারায়ণগঞ্জে চব্বিশের জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে লাইসেন্স করা বৈধ আগ্নেয়াস্ত্র আগামী ৩১ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার নির্দেশ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
নির্বাচন কমিশনের (ইসি) ওপর বিএনপির আস্থা আছে জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আশা করি, নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে দেশে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবে।
ফিলিস্তিনের গাজায় চলমান সংকট নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে প্রতিষ্ঠিত ‘বোর্ড অব পিস’-এ যোগ দিতে ভারত ও পাকিস্তানকে আমন্ত্রণ জানানো হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনাল (জেলা ও দায়রা জজ) মো. জাহিদুল হকের আদালত অভিযোগ গঠনের এ আদেশ দেন।
এ সময় দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরাসহ সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) শাসানোর ঘটনায় আলোচনায় এসেছিলেন তিনি। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভাইরাল’ হয়ে পড়ে।