মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই নির্বাচনে নির্ধারিত হবে দেশ লিবারেল ডেমোক্রেসির (উদার গণতন্ত্র) হাতে থাকবে, নাকি উগ্রপন্থি-রাষ্ট্রবিরোধীদের দখলে যাবে।
রাজস্ব আহরণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি ও গতিনীলতা বাড়ানোর লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের আওতায় ‘রাজস্ব নীতি বিভাগ’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে দুটি প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদন করেছে সরকার।
কূটনৈতিক প্রতিনিধি, রাজনৈতিক নেতা, শিক্ষাবিদ, শিল্পোদ্যোক্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকদের উপস্থিতিতে চলছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পলিসি সামিট-২০২৬।
তিনি বলেন, এর আগে এমন উদহারণ আছে। পাকিস্তানে ভারত খেলতে যাবে না বলে বলার পর আইসিসি ভেনু পরিবর্তন করেছে। খুবই যৌক্তিক কারণে আমরা ভেনু পরিবর্তনের কথা বলেছি। আমাদের ওপর অযৌক্তিক চাপ তৈরি করে ভারতে খেলতে বাধ্য করা যাবে না।
ধর্ম উপদেষ্টা বলেন, নির্বাচনে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিরোধীদলের মতামত প্রয়োজন হবে। সংবিধানের গুরুত্বপূর্ণ কোনো অংশ পরিবর্তন করতে হলে গণভোটের প্রয়োজন পড়বে। তখন সরকারি দল চাইলেই কলমের খোঁচায় সংবিধান পরিবর্তন করতে পারবে না।
জনগণের ম্যান্ডেট পেয়ে সরকার গঠন করলে শুধু দল থেকে নয়, বাংলাদেশের মানুষ থেকে মন্ত্রী বানানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
যুক্তরাষ্ট্রের ভিসাসংক্রান্ত সঠিক ও হালনাগাদ তথ্যের জন্য https://bd.usembassy.gov/visas/ এই ওয়েবসাইট দেখার অনুরোধ করেছে দূতাবাস।
সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বিপণন ও বিক্রয় (মার্কেটিং এবং সেলস) খাতে দেশের নাগরিকদের কর্মসংস্থানের পরিধি বাড়ানোর উদ্যোগ নিয়েছে সৌদি আরব। ফলে দেশটিতে থাকা অন্য দেশের নাগরিকদের (প্রবাসী) কাজের সুযোগ কমছে।
প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বাসসকে বলেন, ‘এ পর্যন্ত ৩ লাখ ৭৩ হাজার ৩৯৮ জন প্রবাসীর ঠিকানায় পোস্টাল ব্যালট গেছে। তবে সঠিক ঠিকানা না দেওয়ায় বা ভোটারকে ঠিকানায় না পাওয়ার কারণে ৫ হাজার ১২৬টি ব্যালট দেশে ফেরত এসেছে।’