টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আজ আনুষ্ঠানিকভাবে ছিটকে গেছে বাংলাদেশ। টুর্নামেন্টে টাইগারদের জায়গায় সুযোগ দেয়া হয়েছে স্কটল্যান্ড। দেশের ক্রিকেটের এমন ক্রান্তিলগ্নে বোর্ড পরিচালকদের নিয়েও অনেক বিতর্ক লক্ষ্য করা যাচ্ছে। কয়েকদিন আগেই ক্রিকেটারদের নিয়ে বিরূপ মন্তব্য করেছেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম।
বাংলাদেশ জামায়াতের ইসলামীসহ ১০টি রাজনৈতিক দলের নির্বাচনি ঐক্যের সঙ্গে বাংলাদেশ লেবার পার্টি যুক্ত হয়েছে। ফলে জোটটি আবারও ১১ দলীয় নির্বাচনি ঐক্যে পরিণত হলো। এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ ১১ দলীয় নির্বাচনি জোট থেকে বের হয়ে গিয়েছিল।
রোববারের মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুই দশকেরও বেশি সময় পর তার চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে নগর ও আশপাশের জেলাগুলোর নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। আয়োজকদের প্রত্যাশা, পলোগ্রাউন্ড মাঠে কয়েক লাখ মানুষের সমাগম হবে এবং শান্তিপূর্ণ ও সু
পার্থ আরও বলেন, ‘লোটাস কামাল থেকে আরম্ভ করে বিদ্যুতের যত চুরি, বাংলাদেশে আওয়ামী লীগ সরকার যে একটা ফ্যাসিস্ট ছিল— আপনাদের দোয়ায় ভোলার পার্থ সেটা বাংলাদেশের মানুষের মুখে মুখে দিয়ে দিয়েছিলাম।’
শনিবার (২৪ জানুয়ারি) চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পুলিশ কর্মকর্তা ও ফোর্স সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এক প্রাক-নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইজিপি।
শনিবার (২৪ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন পঞ্চগড়-১ আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জান।
শনিবার (২৪ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিবৃতিতে সাদিকুর রহমানকে বহিষ্কারের তথ্য জানানো হয়৷
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি হচ্ছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রধান শক্তি। বিএনপি কারো সঙ্গে কখনও আপস করেনি, করবেও না। দেশের জনগণের কাছে বিএনপির অবস্থান অনেক পরিষ্কার।
জুলাই সনদ নিয়ে বিভিন্ন অপপ্রচারের কথা উল্লেখ করে আলী রিয়াজ বলেন, “সনদে বিসমিল্লাহ নেই, এটি মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী—এমন নানা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। বাস্তবতা হলো, অনেক রক্তের বিনিময়ে নাগরিকদের ক্ষমতায়নের যে সুযোগ সৃষ্টি হয়েছে, তা হেলায় হারানো যাবে না।”
বাংলাদেশে আসন্ন নির্বাচনে কারচুপি হলেই কেবল জামায়াত ক্ষমতায় আসতে পারবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা। তার দাবি, সুষ্ঠু নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো জিততে পারেনি, ভবিষ্যতেও পারবে না।