বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিচারপতি জাফর আহমেদের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এনসিটি পরিচালনায় এখন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বিদেশি কোম্পানির চুক্তি সম্পাদনে আর কোনো আইনগত বাধা নেই।
চিঠিতে বলা হয়েছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এ ধরনের কার্যক্রম গণভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে, যা গণভোট অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ২১ ও গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৮৬ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। এ বিধান অনুযায়ী রিটার্নিং কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে চিঠিতে।
এ অভিযোগ অস্বীকার করে জেলার খোন্দকার মো. আল-মামুন বলেন, একটি হৃদয়বিদারক ঘটনা ঘটেছে তার পারিবারে। এটা কেন্দ্র করে তিনি এখন বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছেন। পাঁচ লাখ টাকার একটি অযৌক্তিক, অহেতুক, হয়রানিমূলক, মিথ্যা ও ভিত্তিহীন কথা বলে বেড়াচ্ছেন। এটা সম্পূর্ণ মিথ্যা। এমন ঘটে থাকলে তিনি যখন যশোর গেছেন,
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা শাখার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সমাবেশ স্থগিতের ঘোষণা দেওয়া হয়। পোস্টে বলা হয়, ‘অনিবার্য কারণবশত মহিলা সমাবেশটি স্থগিত করা হলো।’
তিনি বলেন, মেয়েদের সবচেয়ে বেশি সম্মান দিয়েছে ইসলাম। জামায়াতে ইসলামীর সমালোচনা করে তিনি বলেন, আমরা তো বলিনি ছেলেরা সরো, মেয়ে বন্ধুরা এখন তোমরা আসো। আর মেয়েদের পাশে বসে সেলফি তোলে বয়োজ্যেষ্ঠ মানুষটা। বেপর্দা মেয়েদের সঙ্গে সেলফি তোলে। এটা তো ইসলামী আন্দোলন পারে না।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্ন জমার সময় আরও এক মাস বাড়িয়েছে। এনবিআর আজ বৃহস্পতিবার এক বিশেষ আদেশে জানায়, ব্যক্তি করদাতারা জরিমানা ছাড়াই আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত রিটার্ন দাখিল করতে পারবেন।
জামায়াতে ইসলামীতে কখনোই নারী নেতৃত্ব আসবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, দলীয় কোনো সিদ্ধান্ত নয়, বরং আল্লাহর দেওয়া বিধান অনুযায়ীই এই নীতি জামায়াতে ইসলামী অনুসরণ করছে।
মির্জা আব্বাস পরামর্শ দিয়ে বলেন, ‘বাবারা নির্বাচন করো, ভোট চাও, দেশের জন্য কী করেছো এবং ভবিষ্যতে কী করবে সেটা বলো। আমার জন্য তুমি কোথা থেকে এসেছো তা গুরুত্বপূর্ণ নয়। অন্যের গীবত গেয়ে সময় নষ্ট করো না, এটি গুনাহ।’
ঝিনাইগাতীতেই নির্বাচন সামনে রেখে বুধবার (২৮ জানুয়ারি) উপজেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের সংঘর্ষে জামায়াতের এক নেতা নিহত হয়েছেন। পরদিনই এ উপজেলার ইউএনওকে ওএসডি করা হলো।
বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৪০ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দিয়েছে সরকার।