রয়টার্স ইরানের অভ্যন্তরে থাকা পাঁচ মানবাধিকার কর্মীর বরাত দিয়ে জানিয়েছে, নিরাপত্তা বাহিনী দেশজুড়ে ব্যাপক ধরপাকড় শুরু করেছে। রাস্তার মোড়ে মোড়ে তল্লাশি চৌকি বসিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আটক ব্যক্তিদের অনেককেই পরিচয় গোপন রাখা ‘সেফ হাউস’ বা গোপন কোনো স্থানে নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এই নীতি আমদানি প্রক্রিয়ায় ব্যবসায়িক সুবিধা বাড়াবে। এবার কাস্টমস শুল্ক ও অন্যান্য কর ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে সংগ্রহ করা হবে, যা মোট রাজস্ব আয় বাড়াতে সহায়ক হবে। এছাড়া, আমদানি পণ্য ছাড়পত্র ও পরবর্তী যাচাই-বিশ্লেষণে ঝুঁকি ব্যবস্থাপনা প্রণয়ন করা হয়েছে। এর ফলে, আমদানিকৃত পণ্যের প্রথম রাউন্ড পরীক্ষায়
সেরা চলচ্চিত্রসহ চারটি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে ‘সাঁতাও’, সেরা অভিনেতাসহ সাতটি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে ‘সুড়ঙ্গ’। সেরা কাহিনীকার, গীতিকার, সুরকারসহ পাঁচ ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে ‘প্রিয়তমা’।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে এসব তথ্য নিশ্চিত করে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান কারাগারের সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম।
বিশ্ব ব্যাংকের সালিশ প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউটস (আইসিএসআইডি) সম্প্রতি এই রায় দিয়েছেন বলে জানিয়েছেন রাষ্ট্রায়ত্ত পেট্রোবাংলার চেয়ারম্যান রেজানুর রহমান।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, হেলমেট পরা থাকায় হামলাকারীদের তাৎক্ষণিক শনাক্ত করা সম্ভব হয়নি। তবে তাদের শনাক্তের চেষ্টা চলছে।
তিনি বলেন, ‘ব্যালেট বক্স পাহারা দিতে হবে। ২০০৮ সালে কী হয়েছিল মনে আছে? ২০০৮ সালে কিন্তু ওই যে ম্যাজিক…. এই আছে, এই নাই। একবার খালি বক্স দেখায়, আবার ভরা বক্স; মনে আছে তো? কাজেই এই ব্যাপারে সতর্ক থাকতে হবে আপনাদেরকে।’
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বৈঠকের পর ভিসামুক্ত ভ্রমণ সুবিধা, বিনিয়োগসহ একগুচ্ছ চুক্তি ও সমঝোতার ঘোষণা আসে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিচারপতি জাফর আহমেদের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এনসিটি পরিচালনায় এখন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বিদেশি কোম্পানির চুক্তি সম্পাদনে আর কোনো আইনগত বাধা নেই।
চিঠিতে বলা হয়েছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এ ধরনের কার্যক্রম গণভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে, যা গণভোট অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ২১ ও গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৮৬ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। এ বিধান অনুযায়ী রিটার্নিং কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে চিঠিতে।