ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের দুই দল বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীর মধ্যে সমঝোতা হয়েছে। জামায়াতের প্রার্থী সরোয়ার হোসেনকে (দাঁড়িপাল্লা) সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন খেলাফত মজলিসের প্রার্থী মিজানুর রহমান মোল্লা (রিকশা)।
বিএনপি তাদের এই ইশতেহারকে পাঁচটি ভাগে বিভক্ত করেছে। এগুলো হলো— রাষ্ট্রব্যবস্থা সংস্কার; বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন; ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধার; অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন; এবং ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি ও সংহতি।
চেতন শর্মার মতে, বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং পাকিস্তানের বর্তমান অবস্থান মূলত ওই নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক সমীকরণের অংশ। ১২ ফেব্রুয়ারির পর পাকিস্তান সরকার একটি বিবৃতি দিয়ে বলতে পারে—জনগণের আবেগের কথা বিবেচনা করে এবং ক্রিকেটের স্বার্থে পাকিস্তান ভারতের ব
ছত্রভঙ্গ হওয়ার পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা আশপাশের এলাকায় অবস্থান নেন। পুলিশ কিছুটা সরে গেলে তারা আবার ফের মূল সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। এ সময় পুলিশ আবারও সামনে এগিয়ে গিয়ে টিয়ার শেল ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে।
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে আবার দেশে জঙ্গিবাদের উত্থান হবে। বিদেশিরা বাংলাদেশকে এক ঘরে করে ফেলবে। তাই তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। তাছাড়া অপশক্তির কাছে দেশ-জাতি ও জনগণ নিরাপদ নয়।
সাদিক কায়েম বলেন, যারা ইতোমধ্যে তাদের কাজের মাধ্যমে নিজেদের প্রমাণ করেছেন, আমরা কেবল তাদেরই বিশ্বাস করবো। যারা মুচলেকা দিয়ে পালিয়েছেন, তাদের বিশ্বাস করার কোনো সুযোগ নেই।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজ এক নতুন ইতিহাস, আজকে নতুন নেতৃত্ব। সেই নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সমগ্র জাতি আজ উন্মুখ হয়ে আছে। নতুন নেতৃত্ব জটিল রাজনৈতিক বাস্তবতায় নতুন বার্তা নিয়ে আসবেন। তার নেতৃত্বে বাংলাদেশে নতুন সূর্য উঠবে।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এবার বাংলাদেশ পুনর্গঠনের পালা। প্রায় ২০ কোটি মানুষের জন্য বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও নিরাপদ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার সময় এসেছে। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশকে নিরাপদ করতে বিএনপি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে।
বিএনপি তাদের নির্বাচনি ইশতেহারকে পাঁচটি ভাগে বিভক্ত করেছে। প্রথম ভাগে রয়েছে রাষ্ট্রব্যবস্থা সংস্কার; যার অধীনে গণতন্ত্র ও জাতিগঠন, মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থান, সংবিধান সংস্কার, সুশাসন এবং স্থানীয় সরকার— এই পাঁচটি ভাগে নানা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে।
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে তার ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।