তারেক রহমান বলেন, ‘একটি রাজনৈতিক দলের নেতা নারীদের কর্মসংস্থান নিয়ে কলঙ্কজনক মন্তব্য করে। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী সমাজকে যারা অসম্মান করে এবং কুরুচিপূর্ণ ভাষায় গালি দেয়, তারা আর যা-ই হোক দেশদরদী বা জনদরদী হতে পারে না।’
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় দায়ের করা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) সাক্ষ্য দিয়েছেন তার বাবা ও মামলার বাদী জামাল উদ্দিন। এ দিন বেলা ১১টায় চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
তারেক রহমান বলেন, ‘একটি রাজনৈতিক দল এই যে বাংলাদেশের অর্ধেক নারী গোষ্ঠীকে তারা কীভাবে ঘরের মধ্যে আটকে রাখতে চায়, সেই কথা তারা বলেছে।’
গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনি, নামিবিয়া ও আয়ারল্যান্ডকে হারিয়ে সুপার সিক্স নিশ্চিত করেছিল বাংলাদেশ। এরপর সুপার সিক্সে থাইল্যান্ডকে হারিয়ে মূলপর্বের টিকিট নিশ্চিত করে টাইগ্রেসরা। পরে স্কটল্যান্ড ও গতকাল নেদারল্যান্ডসকে পরাজিত করে বাছাইপর্বের চ্যাম্পিয়ন হলো টাইগ্রেসরা।
তিনি বলেন, এক ফ্যাসিবাদী পালিয়ে গেছে। কিন্তু আবারও নতুন ফ্যাসিবাদীরা মাথাচাড়া দিয়ে উঠছে। কিন্তু দেশের মানুষ আর কোনো ফ্যাসিবাদকে মেনে নেবে না। তারা আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে নতুন ফ্যাসিবাদকে লাল কার্ড দেখাবে।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
দেশের বাজারে সোনার দাম আবারও কমল। এবার ভরিতে কমেছে ৬ হাজার ৫৯০ টাকা। এর ফলে আজ সোমবার সকাল থেকে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে হয়েছে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার দুই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৫ বছর করে ১০ বছর, তার ভাগনি শেখ রেহানার মেয়ে ও বিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের ৪ বছর, এক মামলায় ভাগনে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও তার বোন আজমিনা সিদ্দিক রূপন্তীর ৭ বছর
ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের ওপর যেকোনো মার্কিন হামলা আঞ্চলিক সংঘাত উসকে দেবে, দেশটির সর্বোচ্চ নেতা খামেনির সতর্কতার পর রোববার (১ ফেব্রুয়ারি) ট্রাম্প এ আশাবাদ ব্যক্ত করেন।
রাজশাহীর দুর্গাপুরে ভূমির শ্রেণি পরিবর্তন ও টপ সয়েল কেটে অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) (এসিল্যান্ড) লায়লা নূর তানজু।