আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই মামলার রায় দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন— বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
তারা বলছেন, এ নির্বাচন গণতান্ত্রিক চেতনার পরিপন্থি। সরকারও নির্বাচন আয়োজনে নিরপেক্ষতা দেখাতে পারছে না। এ নির্বাচন গণতন্ত্র প্রতিষ্ঠার বদলে দেশকে আরও অস্থিতিশীলতার দিকে ঠেলে দেবে। এ অবস্থায় তারা সব দলমতের অংশগ্রহণে নতুন করে নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন।
ঠাকুরগাঁও-১ আসনের প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীকে না জেনে কথা না বলার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, এ সরকার নিরপেক্ষ সরকার। ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হবে, তারা সরকার গঠন করবে। এবার সুন্দর নির্বাচন হবে। মন যাকে চাইবে, তাকেই ভোট দেবেন।
যুবসমাজকে আশ্বস্ত করে তিনি প্রতিশ্রুতি দেন, জামায়াত ক্ষমতায় গেলে তরুণদের সঠিক শিক্ষা ও পর্যাপ্ত প্রশিক্ষণের মাধ্যমে পেশাগতভাবে দক্ষ করে তোলা হবে। এরপর তাদের হাতে তুলে দেওয়া হবে যোগ্য ও সম্মানজনক কাজ।
মির্জা ফখরুল বলেন, তরুণদের অভাবনীয় সাহস ও দৃঢ়তার কারণেই ফ্যাসিবাদী সরকারের পতন সম্ভব হয়েছে। আন্দোলনে আহতদের সুচিকিৎসায় প্রয়োজনে বিদেশে পাঠানোর পাশাপাশি তাদের অধিকার আদায়ে বিএনপি সবসময় পাশে থাকবে।
সরেজমিনে দেখা যায়, কিছু গাছের গোড়া থেকে চারপাশের মাটি কাটায় গাছগুলোর শিকড় উন্মুক্ত হয়ে পড়েছে। স্থানীয়দের আশঙ্কা, এভাবে মাটি কাটার ফলে অল্প সময়ের মধ্যেই এসব করচ গাছ শুকিয়ে মারা যেতে পারে।
আন্দোলনকারী নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গত ১৫ ডিসেম্বরের সরকারি প্রতিশ্রুতি ভঙ্গ হওয়ায় সাধারণ কর্মচারীদের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। আজকের মধ্যে কার্যকর উদ্যোগ না নিলে আগামীকালকের ‘ভুখা মিছিল’ থেকে অনির্দিষ্টকালের সর্বাত্মক ধর্মঘটের মতো আরও কঠোর কর্মসূচির ঘোষণা আসতে পারে।
মধ্যরাতে আধিপত্য বিস্তার নিয়ে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।