শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, পরীক্ষায় নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না। অতীতে আমি দায়িত্ব পালনকালে নকল ও প্রশ্নপত্র ফাঁস বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছিল। এবারও কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শিক্ষাঙ্গনে শৃঙ্খলা বজায় রাখা হবে।
আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি করেন। আগামী সপ্তাহে হাইকোর্টের সংশ্লিষ্ট একটি বেঞ্চে আবেদনটির ওপর শুনানি হবে বলে জানিয়েছেন তিনি।
জহির উদ্দিন বলেন, আমি জানি ভয়ের মধ্যে যারা বাস করে তা কি পরিমাণ মানসিক যন্ত্রণার মধ্যে থাকতে হয়। বিশেষ করে গণমাধ্যমের মতো সম্মানিত পেশায় যারা কাজ করেন তাদেরকে যদি সারাক্ষণ নজরদারির মধ্যে রাখতে হয়। এ সমস্যাটা আমরা জানি।
বাহারুল আলম ২০২০ সালে পুলিশের চাকরি থেকে অবসরে গিয়েছিলেন। তবে ২০২৪ সালে ২০ নভেম্বর তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। চুক্তি অনুযায়ী তার মেয়াদ আছে আরও প্রায় ৯ মাস।
নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে পৃষ্ঠপোষকতার অর্থনীতি চলতে দেওয়া যাবে না। তিনি বলেন, অর্থনীতিতে গণতন্ত্র ও সমান সুযোগ নিশ্চিত করতে হবে।
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্যরা।
দিনভর নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সাজ সাজ রবের মধ্য দিয়ে সচিবালয়ে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক ও সচিবদের সঙ্গে বিশেষ মতবিনিময়ের প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। এর আগে প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন।
ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে বাবা প্রয়াত আনোয়ারুল ইসলাম খানের পর এবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ছেলে ইয়াসের খান চৌধুরী। প্রথমবার নির্বাচিত হয়েই তিনি সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।
প্রধানমন্ত্রী তার এই ভাষণে দেশের বর্তমান পরিস্থিতি, রাষ্ট্র সংস্কারের পরিকল্পনা এবং নতুন সরকারের আগামী দিনের লক্ষ্যমাত্রা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন বলে আশা করা হচ্ছে।