জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতাকে সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছে তুরস্ক। সোমবার (৯ মার্চ) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন এ সমর্থনের কথা জানান।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস মধ্যপ্রাচ্যে উত্তেজনার প্রেক্ষাপটে চারটি রুটে ফ্লাইট চলাচল অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে। তাছাড়া, দুটি রুটে ১০ মার্চ পর্যন্ত ফ্লাইট স্থগিত রাখা হয়েছে।
সকালে পিআইএ’র বাঙালি কর্মচারীরা তেজগাঁও বিমানবন্দর থেকে মিছিল করে ধানমন্ডি ৩২ নম্বরে এলে বঙ্গবন্ধু তাদের সাক্ষাৎ দেন। ওদিকে চট্টগ্রামে দুপুরে অবাঙালিরা রেলওয়ে কলোনি এবং এ কে খান রোডে সংঘর্ষে জড়ায়। বিকালে হালিশহর থেকে দেওয়ানহাট হয়ে আগ্রাবাদ পর্যন্ত সশস্ত্র অবাঙালিরা মিছিল করে।
বাহরাইন পেট্রোলিয়াম কোম্পানির প্রধান তেল শোধনাগারে হামলা হয়েছে। হামলার পর তেল শোধনাগারটির দিক থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা যায়। সোমবার (৯ মার্চ) প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. মনিরুজ্জামান।
রাজধানীর মিরপুর-২-এ একটি বহুতল ভবনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। এখন পর্যন্ত ভবন থেকে আটকে পড়া ১০ জনকে উদ্ধার করা হয়েছে।
সোমবার (৩ মার্চ) ভোর রাতে সেহরির সময় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রাহিদ খান পাভেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ‘ছাত্রলীগ’ বলে তাকে পেটানো হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমি কখনো কোনো সংগঠনে ছিলাম না। আমার কোনো পদ নেই।’
হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ভারতে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনার জন্য জোর প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
চট্টগ্রামের জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীদের ধরতে আজ সোমবার (৯ মার্চ) ভোর থেকে অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। বর্তমানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর তিন হাজারের বেশি সদস্য কয়েক ভাগে অভিযান চালাচ্ছে। তবে সন্ত্রাসীরা এ অভিযান বধাগ্রস্ত করতে জঙ্গল ছলিমপুরের কিছু দূরের একটি খালের ওপর কালভার্ট ভেঙে দিয়েছে।
মোজতবা খামেনির দায়িত্ব গ্রহণের পরপরই ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, যা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় এক নতুন অধ্যায়ের সূচনা করল।