সাক্ষাৎকালে উভয়পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা আরও জোরদার করা এবং রোহিঙ্গা সংকট মোকাবিলায় সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা করেন।
প্রতিবেদন অনুযায়ী, অক্টোবর মাসে সবচেয়ে বেশি ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনা। মাসটিতে ১৭০টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭৬ জন নিহত ও ১৩৭ জন আহত হয়েছেন। দুর্ঘটনা প্রতিরোধে বেশ কিছু সুপারিশ করেছে সংগঠনটি।
রাজশাহীতে খুঁটির ওপর কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে ছিটকে পড়ে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) দুই কর্মচারী গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে একজন খুঁটি থেকে নিচে পড়ে গুরুতর জখম হয়েছেন, অপরজন মইয়ের সঙ্গে সেফটি বেল্টে ঝুলে ছিলেন।
সালেহউদ্দিন আহমেদ বলেন, সেজন্য আমি বলেছি যে আমরা পুরাপুরি একটা সেটআপ, রিপোর্টটা পাওয়ার পর মোটামুটি একটা ফ্রেমওয়ার্ক দিয়ে যাবো। কারণ আমরা এই সময়ের মধ্যে যদি এটা রিকনসাল করতে পারি করবো। এখানে সবচেয়ে বড় হলো অর্থের সংস্থান।
রাজধানী ঢাকাসহ দেশের সব দোকান, বাণিজ্য বিতান এবং শপিংমল প্রতিদিনের মতো আগামীকালও বৃহস্পতিবার (১৩ নভেম্বর) খোলা থাকবে বলে জানিয়েছে দোকান ব্যবসায়ী মালিক সমিতি।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া ২১ স্থায়ী বিচারপতি শপথ নিয়েছেন। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আজ বুধবার দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পাঠ করান।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং ওই আদেশের ওপর গণভোট আয়োজন করাসহ পাঁচ দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের হুঁশিয়ারি দিয়েছে জামায়াতে ইসলামীসহ আন্দোলনরত ৮ দল।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান বলেন, কেউ আগুন দিয়েছে নাকি কোনোভাবে আগুন লেগেছে- সেটি আমরা এখন নিশ্চিত নই। পুলিশ ঘটনার তদন্ত করছে। তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে।
রাজধানীর বাড্ডায় মামুন শিকদার (৩৯) নামে এক ব্যক্তি গুলিতে নিহত হয়েছেন। বুধবার (১২ নভেম্বর) ভোরে মধ্য বাড্ডার কমিশনার গলির একটি মেসের নিচতলায় এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীদের আওয়ামী দুর্বৃত্তদের বিরুদ্ধে দল বেঁধে নেমে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।