বরিশাল প্রতিনিধি

বরিশাল নগরীতে দৈনিক সমকাল কার্যালয় থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির (৫৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি একসময় সমকালের বরিশাল ব্যুরোর প্রধান ছিলেন। স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন তিনি।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বরিশাল মহানগর পুলিশের কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মেহেদি হাসান পুলক চ্যাটার্জির মোরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
এসআই মেহেদি হাসান বলেন, “শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে খবর পেয়ে আমরা পেয়ারা রোডের ওই ভবনের দ্বিতীয় তলায় আসি। সেখানে সমকাল কার্যালয়ে রশি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ পাওয়া গেছে।”
ওই ভবনে সমকালের বরিশাল কার্যালয়ের পাশাপাশি দোতলা ও তিনতলায় যুগান্তর, আলোকিত বাংলাদেশসহ আরও কয়েকটি সংবাদমাধ্যমের কার্যালয় রয়েছে।
সাংবাদিক পুলক চ্যাটার্জির পরিবার জানিয়েছে, ২০২৩ সালের দিকে তাকে সমকাল থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর থেকে তিনি বেকার ছিলেন।
তার মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে আসা পুলক চ্যাটার্জির ভাই ভূমি কর্মকর্তা দীপক চ্যাটার্জি বলেন, চাকরি না থাকার কারণে তার ভাই কিছুটা হতাশ ছিলেন। সে কারণেও তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
পুলকের চ্যাটার্জির স্ত্রী নিলোৎপলা মুখার্জি ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, “চাকরি হারানোর পর থেকে তিনি হতাশ ছিলেন। কিন্তু এ কারণে আত্মহত্যা করবেন, সেটা কেউ ভাবিনি।”
সমকালের বর্তমান বরিশাল ব্যুরো প্রধান সুমন চৌধুরী সাংবাদিকদের বলেন, কার্যালয়ের একটি বিকল্প চাবি পুলক চ্যাটার্জির কাছে ছিল। তিনি মাঝে মাঝে অফিসে এসে বসতেন।
দৈনিক যুগান্তরের সাংবাদিক এস এম পলাশ বলেন, “আমাদের অফিস তিন তলায়। দাদাকে দেখতাম মাঝে মাঝে এখানে এসে বসতেন, পত্রিকা পড়তেন। আজ সন্ধ্যার দিকে সমকালের সাংবাদিক সুমন চৌধুরী এসে বললেন, বৌদি ফোনে পুলক দাদাকে পাচ্ছিলেন না। তাই একটু খুঁজে দেখতে।”
তিনি আরও বলেন, “আজ শুক্রবার বলে অফিস সহকারী দীপক ছিল না। সুমন চৌধুরী এসে দরজা ভেতর থেকে বন্ধ পান। তখন তিনি ফাঁক দিয়ে ঝুলন্ত লাশ দেখতে পাওয়ার কথা আমাদের জানান। সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানানো হয়।”

ঘটনাস্থলে থাকা এক পুলিশ সদস্য জানান, জুমার নামাজ শেষে এক ব্যক্তি দুই শিশুকে সঙ্গে নিয়ে রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। একপর্যায়ে একটি শিশু তার হাত ছেড়ে সামনে এগিয়ে যায়।
৮ ঘণ্টা আগে
পদ্মা নদীর পানি বাড়তে থাকায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। লোকালয়ে পানি ঢুকে পড়ায় দুই ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। পরিস্থিতি বিবেচনায় রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের জন্য
৯ ঘণ্টা আগে
চট্টগ্রাম নগরীর খুলশীর একটি ভবন থেকে ৭০ জন বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। তাদের কাছে পাওয়া গেছে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস। পুলিশ বলছে, এসব বিদেশি নাগরিক অনলাইন প্রতারণা চক্রের সঙ্গে জড়িত থাকতে পারেন।
১৪ ঘণ্টা আগে
বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে এসকেএস শপিং মলের পেছনে ব্রিটিশ আমেরিকান টোবাকোর পুরনো ভবনের পাশে এ আগুন লাগে। বেলা পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
১ দিন আগে