ডেস্ক, রাজনীতি ডটকম

বগুড়া সদর উপজেলায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ২০ জন অসচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ১১টায় সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এসব সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদ। এসময় প্রধান আলোচক ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল।
বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, বিএডিসি বগুড়ার সহকারী পরিচালক মাসুদ পারভেজ, বগুড়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলার জেলা বিএনপি নেতা রাজু হোসেন পাইকার ও বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান টুলু।
নিউজটোয়েন্টিফোর বগুড়ার রিপোর্টার আব্দুস সালাম বাবুর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন- বসুন্ধরা ফাউন্ডেশনের সিনিয়র কর্মকর্তা মো. মামুন, সমকাল উত্তরাঞ্চল প্রতিবেদক লিমন বাশার, কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার টিএম মামুন, নিজস্ব প্রতিবেদক অধ্যক্ষ আতিকুর রহমান, ফটোসাংবাদিক ঠান্ডা আজাদ, আল আমিন, মামুনুর রশিদ, বাংলা নিউজ মাল্টিমিডিয়া রিপোর্টার জুয়েল, শুভ সংঘের সংগঠক শাফিউল আলম শাফি, মশিউর রহমান জুয়েল, রবিউল করিম রিদয়, সজল শেখ, ক্যামেরাপার্সন আব্দুর রাজ্জাক, আকাশ, এনামুল প্রমুখ।
উপকারভোগী নারীদের তিন মাসব্যাপী বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান শেষে তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বিনামূল্যে সেলাই মেশিন পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন শারমীন, শাম্মী, রিতা আক্তারসহ সুবিধাভোগীরা।
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ কর্মকর্তাদের স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তারা জানান, প্রতিটি নারীর স্বপ্ন থাকে নিজের পায়ে দাঁড়ানোর, সেলাই মেশিন পেয়ে সেই স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাবে নিজের খরচসহ পরিবারকে সহায়তা করবেন। স্বামীর স্বল্প আয়ের সংসারে সন্তানদের লেখাপড়ার খরচ চালাতে এখন আরও কষ্ট হবে না। কারণ তারাও এখন অবদান রাখতে পারবেন।
বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান বলেন, ‘বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের সার্বিক নির্দেশনায় আমরা সারা দেশে মানবিক কর্মকাণ্ড অব্যাহত রেখেছি, যা চলমান থাকবে ইনশাল্লাহ।
বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিশেষ অতিথি বিএডিসি বগুড়ার সহকারী পরিচালক মাসুদ পারভেজ বলেন, ‘বসুন্ধরা গ্রুপ শুধু ব্যবসা বাণিজ্য নয়, মিডিয়াকে যেমন এগিয়ে নিচ্ছে, তেমনি অসচ্ছল নারীদের সামনে এগিয়ে নিতে কাজ করছে।’
উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, ‘অসচ্ছল নারীদের অর্থনৈতিক মুক্তির পথ দেখাতে এমন উদ্যোগ অনুকরণীয়, অনুসরণীয়।’
সাবেক কাউন্সিলার রাজু হোসেন পাইকার বলেন, ‘প্রধানমন্ত্রী চেষ্টা করছেন নারীদের স্বাবলম্বী করতে। পাশাপাশি বসুন্ধরা গ্রুপ যেভাবে কাজ করছেন রাষ্ট্রের অন্যান্য ব্যবসায়ীদের সেভাবে এগিয়ে আসতে হবে। তাহলে আমরা এগিয়ে যাব সামনের দিকে।’
সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল বলেন, ‘বসুন্ধরা গ্রুপের যে উদ্যোগ দেশের অন্যান্য শিল্পপ্রতিষ্ঠানের জন্য একটি উদাহরণ হিসেবে কাজ করবে। বগুড়ার গর্ব প্রধানমন্ত্রী তারেক রহমান নারী সমাজকে এগিয়ে নিতে কাজ করছেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে।
বেসরকারি শিল্প প্রতিষ্ঠান এগিয়ে আসবে এটা আমাদের জন্য অনুপ্রেরণা। সরকারের পাশাপাশি বসুন্ধরার মতো সবাই এগিয়ে আসে, সরকারের কর্মকাণ্ড বাস্তবে রূপ দিতে কাজ করে দেশ দাঁড়িয়ে যাবে। সবাই সবার অবস্থান থেকে কাজ করতে হবে।’
ইউএনও আব্দুল ওয়াজেদ বলেন, ‘বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে অসচ্ছল নারীদের সেলাই মেশিন বিতরণ হয়েছে, এটি নিঃসন্দেহে প্রশংসনীয় কাজ। সরকারের পাশাপাশি ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে নারীদের স্বনির্ভর করতে কাজ করে নারী সমাজ স্বনির্ভর হবে, দেশ এগিয়ে যাবে।'
রাজনীতি/একে

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৩ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৩ দিন আগে
শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
৩ দিন আগে