রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর পাংশা উপজেলায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (৬ মার্চ) পাংশা থানা পুলিশ এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় একটি মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামিসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-মো. কেসমত আলী শেখ (৫২), উকিল মন্ডল (৭০) এবং মো. লিপু মিয়া (৪০)।
এর মধ্যে কেসমত আলী শেখ পাংশা উপজেলার মৌরাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ওই ইউনিয়নের জাগির মালঞ্চী গ্রামের শুকুর আলী শেখের ছেলে। তাকে পাংশা থানার একটি মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
অপরদিকে, আরেক মামলায় উকিল মন্ডল ও একটি জিআর ওয়ারেন্টভুক্ত আসিামি লিপু মিয়া গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
৩ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৪ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৪ দিন আগে