২২ বছর পর রাজশাহীতে তারেক রহমান, জনসভাস্থলে জনসমুদ্র

রাজশাহী ব্যুরো
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ১৫: ৫৪
রাজশাহীতে তারেক রহমানের জনসভা। ছবি: রাজনীতি ডটকম

দীর্ঘ ২২ বছর পর রাজশাহীতে পদার্পণ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানে আয়োজিত বিশাল নির্বাচনি জনসভায় অংশ নিতে এসেছেন তিনি। তার আগমনে সকাল থেকেই নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢলে মাদরাসা ময়দান ও আশপাশের এলাকা পরিণত হয় উৎসবমুখর জনসমুদ্রে।

ঢাকার একটি বিশেষ ফ্লাইটে করে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টা ১৮ মিনিটে তারেক রহমান রাজশাহীর হজরত শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন। তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান।

বিমানবন্দর থেকে তারেক রহমান সড়কপথে তিনি শহরের উদ্দেশে রওয়ানা দেন। দুপুর দেড়টার দিকে তিনি হজরত শাহ মখদুম (রহ.)-এর মাজার জিয়ারত করেন। এ সময় তিনি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানে আয়োজিত নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। এ জনসভায় রাজশাহী জেলা ও মহানগরের পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার নেতাকর্মীরা অংশ নিচ্ছেন। সকাল সাড়ে ১০টা থেকেই কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

সকাল থেকেই রাজশাহী নগরের বিভিন্ন ওয়ার্ড, থানা ও উপজেলা ছাড়াও আশপাশের জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হন। নানা স্লোগান, ব্যানার ও ফেস্টুনে মুখর হয়ে ওঠে পুরো ময়দান। সংসদ সদস্য প্রার্থীদের বহর মাঠে প্রবেশ করলে উচ্ছ্বাস আরও বেড়ে যায়।

বিপুল জনসমাগমের কারণে মাদরাসা ময়দান ও আশপাশের সড়কে যান চলাচল সীমিত হয়ে পড়ে। অনেক তরুণকে প্রিয় নেতাকে এক নজর দেখার আশায় গাছ, উঁচু দেয়াল ও বিভিন্ন স্থাপনার ওপর উঠে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

জনসভাকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মাঠ ও আশপাশের এলাকায় পুলিশ, র‍্যাব ও বিজিবিকে সতর্ক অবস্থানে দেখা গেছে। এর আগে গুরুত্বপূর্ণ প্রবেশপথে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হয়। আকাশে ড্রোন উড়িয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।

রাজশাহীর জনসভা শেষে বিকেল সাড়ে ৫টায় নওগাঁর এটিএম মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। সেখানে জয়পুরহাটের নেতাকর্মীরা অংশ নেবেন। এরপর তিনি সড়কপথে নিজ জেলা বগুড়ার উদ্দেশে রওনা হবেন। সন্ধ্যা সাড়ে ৭টায় বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠে আরও একটি নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন তিনি। রাতে বগুড়ার হোটেল নাজ গার্ডেনে রাত্রিযাপন করবেন।

এর আগে ২০০৪ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে সবশেষ রাজশাহী সফর করেছিলেন তারেক রহমান। দলীয় প্রধান হিসেবে এটিই তার প্রথম রাজশাহী সফর। এ সফর ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

জনসভা থেকে তিনি এ অঞ্চলের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চাইবেন তারেক রহমান। এ ছাড়া তিন জেলার ১৩ জন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীকে নেতাকর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন তিনি।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

স্পর্শকাতর অঙ্গে চেপে ধরার কাণ্ড: গ্রেপ্তার ২, লিটু দলের কেউ নন দাবি যুবদলের

প্রধান অভিযুক্ত লিটুকে যুবদল নেতা হিসেবে প্রচার করা হলেও বরিশাল যুবদল এক সংবাদ সম্মেলনে স্পষ্ট জানিয়েছে, অভিযুক্ত লিটুর সঙ্গে যুবদলের কোনো সাংগঠনিক সম্পৃক্ততা নেই এবং তিনি দলের কোনো পদেও ছিলেন না।

১৫ ঘণ্টা আগে

ভারী বর্ষণে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৮ জনের মৃত্যু

সোমবার (৬ জুলাই) দিবাগত রাতে উপজেলার জামতলী, কুতুপালং এবং বালুখালী ক্যাম্পে এই দুর্ঘটনাগুলো ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহায়তায় নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

১৬ ঘণ্টা আগে

কারওয়ান বাজার থেকে আটক শীর্ষ সন্ত্রাসী মহরম

গণমাধ্যমে পাঠানো এক বার্তায় র‌্যাব জানায়, মহরম দীর্ঘদিন ধরে কারওয়ান বাজারসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি ও মাদক ব্যবসাসহ নানা অপরাধে জড়িত ছিলেন।

২ দিন আগে

ফেনীর ফুলগাজীতে শতবর্ষী মন্দির ভাঙার প্রতিবাদ করায় হামলার অভিযোগ, আহত ৫

মন্দিরের দেখভাল করা পরিবারের সদস্য ও স্থানীয়রা বাধা দিতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে সঞ্জিব বণিককে কুপিয়ে জখম করা হয়। এ ছাড়া বণিক পরিবারের অন্যান্য সদস্যের ওপরও হামলা চালানো হয়। এতে সঞ্জিব বণিক, অপূর্ব বণিক, রত্না বণিক, শিল্পী চৌধুরীসহ মোট পাঁচজন আহত হন।

২ দিন আগে