জামালপুর প্রতিনিধি

জামালপুরের মেলান্দহে কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে বসতঘরের ওপর পড়লে এক মা ও তার দুই মেয়ের মৃত্যু হয়েছে। ভোরের দিকে ঘুমন্ত অবস্থাতেই গাছচাপায় প্রাণ হারান পরিবারের এই তিন সদস্য।
সোমবার (২৭ এপ্রিল) ভোরে মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী এলাকায় কালবৈশাখী ঝড় আঘাত হানে। সকালে তিনজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন মেলান্দহের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা।
নিহত তিনজন হলেন— ওই এলাকার মৃত গনি মণ্ডলের স্ত্রী খুকি বেগম (৬৫) এবং তার দুই মেয়ে ফরিদা আক্তার (৪০) ও ফাতেমা আক্তার ফতে (৩৭)।
প্রতিবেশী ও ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, রাতে দুই মেয়েকে নিয়ে মা খুকি বেগম একই বিছানায় ঘুমিয়ে ছিলেন। ভোরের দিকে কালবৈশাখী ঝড় শুরু হয়। এ সময় বসত ঘরে পাশে থাকা একটি বড় মেহগনি গাছ ঘরের ওপর ভেঙে পড়ে। এতে বিছানায় শুয়ে থাকা মা ও দুই মেয়ে গাছের নিচে চাপা পড়েন এবং তৎক্ষণাৎ তাদের মৃত্যু হয়।
ইউএনও জিন্নাতুল আরা বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়। সকালে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা গাছের নিচ থেকে মরদেহ তিনটি উদ্ধার করেছেন।

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী দলের বিরুদ্ধে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে এক সশস্ত্র সংগঠনের সদস্য নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। এ ছাড়া আত্মসমর্পণ করেছেন আরও দুই সদস্য। উদ্ধার করা হয়েছে একাধিক অস্ত্র, ম্যাগাজিন ও গোলাবারুদ।
১ দিন আগে
নিহতদের একজন নিরাপত্তাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে এবং অন্যজন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস)- সশস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে ইউপিডিএফ।
১ দিন আগে
দিনাজপুর সদর উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় চারজনকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। আজ বুধবার ভোর ৬টার দিকে বনতারা-গিলাবাড়ি সীমান্ত এলাকায় তাদের আটক করা হয়।
১ দিন আগে
মামলার বাদী খোকন তালুকদার নিজেকে কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিলেও মহানগর যুবদল সেই দাবি অস্বীকার করেছে। সংগঠনটির সদস্যসচিব রোমান হাসান বলেন, খোকন যুবদলের কোনো পর্যায়ের নেতা বা কর্মী নন। অতীতে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
১ দিন আগে