ভাঙ্গায় মাইক্রোবাস-বাস সংঘর্ষের ঘটনায় ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৫

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিয়ের যাত্রীবাহী একটি মাইক্রোবাস ও ইলিশ পরিবহনকারী একটি বাসের সংঘর্ষকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

রবিবার (২৯ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার চুমুরদী ইউনিয়নের বেসুমপুরদী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীবাহী একটি মাইক্রোবাস মাদারীপুরে একটি বিয়ের অনুষ্ঠান শেষে কয়েকজন যাত্রী নিয়ে ভাঙ্গা হয়ে ফেরার পথে ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা ইলিশ পরিবহনের একটি বাসের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনার পর মাইক্রোবাসের যাত্রীদের সঙ্গে বাসের চালক ও সংশ্লিষ্টদের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টাধাওয়, হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় লোকজন এগিয়ে এলে তারাও হামলার শিকার হন, এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, সংঘর্ষের ঘটনায় মাইক্রোবাসে থাকা কয়েকজন যাত্রী আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাদের মধ্যে দুইজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ইতালিতে ৩ খুন: নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকির উড়ো চিঠি

চিঠিতে লেখা হয়েছে, ‘জনাব সিরাজ মিয়া আশা করি ভালো আছেন। রাতে আপনার সঙ্গে ঘরে দেখা হবে। আর আমরা আসলে আমাদের চাহিদামতো টাকাপয়সা ও স্বর্ণালংকার না পাই, আপনার ছেলেকে দুনিয়া থেকে বিদায় করে দেবো।’

২০ ঘণ্টা আগে

মিয়ানমারে পাচারের পথে ১৪৫০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ২১

শুক্রবার (২৭ জুন) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন দ্বীপ থেকে প্রায় ১৩ মাইল দূরে টহলরত নৌবাহিনীর একটি জাহাজ পৃথক দুটি অভিযান চালায়।

১ দিন আগে

তেলিয়াপাড়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি

শনিবার (২৭ জুন) ভোর ৩টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়নের তেলিয়াপাড়া বিওপির অধীন ১৯৮২ নম্বর মেইন পিলারের ১১-এস সাব-পিলারসংলগ্ন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

১ দিন আগে

লালমনিরহাটে গ্রেপ্তারের পর ২ পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে পালিয়েছে আসামি

শুক্রবার (২৬ জুন) গভীর রাতে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি গ্রামে ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদুল ইসলাম ওরফে রাশেদকে গ্রেপ্তার করতে যায় পুলিশ। বেলাল হোসেনের ছেলে রাশেদের বিরুদ্ধে চুরিসহ বিভিন্ন অপরাধে একাধিক ওয়ারেন্ট রয়েছে।

১ দিন আগে