রাজশাহী ব্যুরো

রাজশাহী মহানগরীতে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের মূলহোতা মো. দেলোয়ারকে (৩৩) গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে নগরীর চন্দ্রিমা থানার খড়খড়ি বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-৫ এর সিপিএসসি’র একটি আভিযানিক দল। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার মো. দেলোয়ার রাজশাহীর তানোর থানার সমাসপুর গ্রামের বাসিন্দা। তিনি মো. গোলাপ হোসেনের ছেলে।
র্যাব জানায়, গত ১৬ জুলাই গভীর রাতে নগরীর রানীনগর রেশমপট্টি এলাকায় ছিনতাইয়ের একটি ঘটনায় দেলোয়ার সরাসরি জড়িত ছিলেন। ওই দিন রাত পৌনে চারটার দিকে ভুক্তভোগী এক ব্যক্তি ও তার স্ত্রী লক্ষ্মীপুর মোড় থেকে রিকশাযোগে বাসায় ফিরছিলেন। পথে ইসকন মন্দিরের সামনে মোটরসাইকেলে করে আসা দুই ছিনতাইকারী তাদের গতিরোধ করে।
ছিনতাইকারীরা হাসুয়া দেখিয়ে ভয়ভীতি দেখিয়ে ভুক্তভোগীর কাছ থেকে দুটি দামি মোবাইল ফোন (যার আনুমানিক মূল্য ২ লাখ ১০ হাজার টাকা), নগদ ১৫ হাজার টাকা, পাঁচটি এটিএম কার্ড, একটি জাতীয় পরিচয়পত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেয়। গভীর রাত হওয়ায় আশপাশে কেউ এগিয়ে আসেনি।
পরদিন ভুক্তভোগী বোয়ালিয়া থানায় অজ্ঞাতনামা দুইজনকে আসামি করে মামলা করেন। মামলার তদন্তে পুলিশ ও অন্যান্য সংস্থার পাশাপাশি র্যাবও ছায়া তদন্ত শুরু করে।
র্যাব জানায়, দেলোয়ার একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।
১ দিন আগে
রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।
১ দিন আগে
এ সময় তাকে তার মায়ের সামনেই মারধর করা হয় বলে স্বজনদের অভিযোগ। তবে ডিবি পুলিশের দাবি, ওই যুবককে কোনো নির্যাতন করা হয়নি। বরং তার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে এবং তাকে খাবারও দেওয়া হয়েছিল।
২ দিন আগে
হারুন অর রশিদ বলেন, গত শুক্রবার সাবেক এমপি মাহমুদ হাসান সুমনের ‘স্পার্ক ভিশন’ নামে একটি বিজ্ঞাপন প্রতিষ্ঠানে চুরির ঘটনার পর থেকে বিএনপিকে দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রচারণা চালানো হচ্ছে। তিনি দাবি করেন, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।
২ দিন আগে