যমুনার সামনে গুলিবিদ্ধ জাবেরসহ একাধিক নেতা: ইনকিলাব মঞ্চ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২২: ৪৬
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। ফাইল ছবি

শরিফ ওসমান হাদি হত্যার ঘটনায় জাতিসংঘের অধীনে তদন্ত ও সুষ্ঠু বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যাত্রা করেছিল ইনকিলাব মঞ্চ। সেখানে সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরসহ একাধিক নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে ইনকিলাব মঞ্চ দাবি করেছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ ও জাবেরের নিজেদের ফেসবুক আইডি থেকে দেওয়া পোস্টে এ তথ্য জানানো হয়েছে। সংগঠনটি বলছে, পুলিশের ‘অ্যাকশনে’ তাদের আরও অনেক নেতাকর্মী আহত হয়েছেন।

জাবের ও ইনকিলাব মঞ্চের ফেসবুক পোস্টে লেখা হয়েছে, ‘জাবের ভাই গুলিবিদ্ধ। জুমা-শান্তাকে বুট দিয়ে পাড়ানো হয়েছে।’

এর কিছুক্ষণ পর আরেক পোস্টে বলা হয়েছে, ‘আপাতত কোনো জমায়েত করবেন না। আমরা চিকিৎসা নিয়ে আবার রাজপথে আসব। সে পর্যন্ত নিরাপদে থাকবার আহ্বান জানাই।’

এর আগে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে ইনকিলাব মঞ্চ। তাদের দাবি, জাতিসংঘের তত্ত্বাবধানে শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত করতে হবে।

ইনকিলাব মঞ্চের নেতা ফাতিমা তাসনিম জুমা বলেন, সরকার, প্রশাসন ও রাজনৈতিক দল— সবাইকে সর্বাত্মক সহযোগিতা করছে ইনকিলাব মঞ্চ। কিন্তু মঞ্চকে সহযোগিতার বেলায় সবাই হাত গুটিয়েছে বারবার। অসহযোগিতা বাড়তে থাকলে ইনকিলাব জনগণের সহায়তা নেবে। সারা দেশের জনগণ নিয়ে যমুনার সামনে বসবে। তখন সামলানোর দায়িত্ব থাকবে সরকারের।

বৃহস্পতিবার বিকেল থেকে শুরু করে রাতভর যমুনার সামনে ও আশপাশের এলাকায় অবস্থান করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। শুক্রবার বিকেলে আবার তারা যমুনার সামনে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ ব্যারিকেড দিলে তা ভেঙেই সামনে এগোতে থাকেন তারা।

ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা বলেন, ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যেতে গেলে পুলিশ মঞ্চের নেতাকর্মীদের বাধা দেয়। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে। পরে পুলিশ রাবার বুলেট ছুড়লে জাবেরসহ একাধিক নেতা গুলিবিদ্ধ হন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মানহানির মামলায় আত্মসমর্পণের জন্য আদালতে এমপি আমির হামজা

মামলার আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম মল্লিক জানান, হাইকোর্ট থেকে আগাম জামিন নেওয়ার পর নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করবেন আমির হামজা। এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন আদালত।

১ দিন আগে

রৌমারী সীমান্তে ৯ জনকে পুশইন চেষ্টা, বিজিবি-স্থানীয়দের বাধা

বিজিবি জানিয়েছে, গয়টাপাড়া সীমান্ত দিয়ে এক নারী, দুই শিশু ও তিন যুবককে এবং ইজলামারী সীমান্ত দিয়ে আরও তিনজনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়। পরিস্থিতি আঁচ করতে পেরে বিজিবি সদস্যরা স্থানীয়দের সহায়তায় দ্রুত প্রতিরোধ গড়ে তোলে।

১ দিন আগে

নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে আপন দুই ভাই নিহত হওয়ার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

১ দিন আগে

রাউজানে প্রকাশ্যে গুলি, যুবদল নেতার মৃত্যু

শনিবার (১৩ জুন) দুপুর ২টার দিকে উপজেলার পাহাড়তলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাসুদুল হক চৌধুরী রাঙ্গুনিয়া উপজেলার যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

২ দিন আগে