বিস্কুট দেওয়ার কথা বলে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

সুনামগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ০৬
সুনামগঞ্জের তাহিরপুর থানা। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের তাহিরপুরে বিস্কুট দেওয়ার কথা বলে পাঁচ বছর বয়সী একটি শিশুকে একটি খালি ঘরে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। ঘটনার পর শিশুটিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাদাঘাট ইউনিয়নের রহমতপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত কিশোর লাকিব মিয়া রহমতপুর গ্রামের আজিজ মিয়ার ছেলে।

ভুক্তভোগী শিশুটির পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে আসরের নামাজের পর বাড়ির পাশের রাস্তায় খেলছিল শিশুটি। এ সময় লাকিব বিস্কুট দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে একটি খালি ঘরে নিয়ে যায়। সেখানে দরজা বন্ধ করে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। শিশুটি কান্নাকাটি ও চিৎকার শুরু করলে লাকিব ঘর থেকে বের হয়ে পালিয়ে যায়।

শিশুটির চিৎকার শুনে বা বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে তাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

শিশুটির স্বজনরা জানান, ঘটনার পর তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এ ছাড়া ভয়ের কারণে সে বারবার আঁতকে উঠছে। রাতেই তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ বলেন, নির্যাতনের শিকার শিশুটিকে গতকাল রাতে থানায় নিয়ে আসা হয়েছিল। পরে চিকিৎসার জন্য তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ডিএমপির এক দিনের অভিযানে গ্রেপ্তার ৫৬৪

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে এক দিনে ৫৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

১০ ঘণ্টা আগে

ত্রিশালে বাসের ধাক্কায় মাহিন্দ্রা-সিএনজির ২ যাত্রী নিহত

ময়মনসিংহের ত্রিশালে ইউনাইটেড পরিবহনের বাসের ধাক্কায় মাহিন্দ্রা ও সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ছয়জন। দুর্ঘটনার পর বাসটি প্যাসিফিক আইডিয়াল হাই স্কুলের সীমানাপ্রাচীরে ধাক্কা দিয়ে উল্টে যায়। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক

১৩ ঘণ্টা আগে

অষ্টগ্রামে পাঠদান বন্ধ রেখে শ্রেণিকক্ষেই প্রধান শিক্ষকের জন্মদিন পালন

অভিযোগ রয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী বিদ্যালয়ের কার্যক্রম চলার কথা থাকলেও প্রধান শিক্ষক শহিদুল হক খন্দকারের জন্মদিন উপলক্ষ্যে শ্রেণি কার্যক্রম বন্ধ রেখে গোপনে বিদ্যালয়ে জন্মদিন পালন করা হয়। এরপর নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা আগেই, দুপুর ২টার দিকে বিদ্যালয় ছুটি দেওয়া হয়।

১ দিন আগে

বিয়েতে নাচের জন্য ডেকে ২ নৃত্যশিল্পীকে ধর্ষণ: প্রধান আসামি গ্রেপ্তার

এসআরবি-৯ সিলেটের অধিনায়ক তাজমিনুর রহমান চৌধুরী বলেন, এ মামলার আসামি সাত্য বিশ্বাসকে পুলিশ গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যে মুজাহিদের পরিচয় ও অবস্থান জানা যায়। মুজাহিদ বিয়ানীবাজারে তার নানার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

২ দিন আগে
Advertisement