কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, ৪ ঘণ্টা অবরুদ্ধ ছিলেন কৃষি কর্মকর্তা

কুড়িগ্রাম প্রতিনিধি
সকাল ৮টার দিকে সার নিতে আসা কৃষকরা সার না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় সারের দাবিতে সড়ক অবরোধ করে এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে গুদামে প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধ কৃষকরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পুলিশের সহায়তায় ওই কর্মকর্তাকে উদ্ধার করা হয়।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার বল্লভেরখাস ইউনিয়নের গাবতলা বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গাবতলা বাজারে অবস্থিত সার ডিলার পয়েন্ট ‘ভাই ভাই মেশিনারীজে’ সকাল ৮টা থেকে কৃষকদের মধ্যে সার বিতরণের কথা ছিল। তবে ডিলার ভোরেই সার বিতরণ শুরু করেন এবং সকাল ৮টার আগেই বরাদ্দ করা সার শেষ হয়ে যায়।

সকাল ৮টার দিকে সার নিতে আসা কৃষকরা সার না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে তারা উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামকে গুদামে অবরুদ্ধ করে রাখেন। একই সঙ্গে মাদারগঞ্জ-ভূরুঙ্গামারী সড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন।

বিক্ষুব্ধ কৃষকদের হাত থেকে উপসহকারী কৃষি কর্মকর্তাকে নিরাপদ রাখতে গুদামে পুলিশ মোতায়েন করা হয়। পরে বেলা ১২টার দিকে নাগেশ্বরীর ইউএনও মোহাম্মদ আলাউদ্দিন ঘটনাস্থলে গিয়ে কৃষকদের শান্ত করার চেষ্টা করেন।

পরে পুলিশের নিরাপত্তায় উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামকে গুদাম থেকে উদ্ধার করে নিজের গাড়িতে করে নাগেশ্বরীতে নিয়ে যান ইউএনও।

রফিকুল ইসলাম বলেন, “ওই ডিলার পয়েন্টে ৮০ বস্তা সার বিতরণ করা হয়। সকাল সাড়ে ৭টায় সার বিতরণ শুরু করি এবং তা ‘সুষ্ঠুভাবে’ শেষ হয়।”

তিনি আরও বলেন, “বিতরণ শেষে কয়েক শ কৃষক এসে পরিস্থিতি উত্তপ্ত করে। তারা সার না পেয়ে আমাকে অবরুদ্ধ করে এবং রাস্তা অবরোধ করে রাখে। পরে পুলিশের সহযোগিতায় বেলা ১২টার পর ইউএনও স্যার আমাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান।”

এ বিষয়ে কচাকাটা থানার ওসি অর্পণ কুমার বলেন, “সারের দাবিতে কিছু কৃষক সড়ক অবরোধ করে। পরে পুলিশের হস্তক্ষেপে তা তুলে নেয়। তবে কোনো অপ্রিতিকর ঘটনা ঘটেনি। এখন পরিস্থিতি পুরোপুরি শান্ত আছে।”

ইউএনও মোহাম্মদ আলাউদ্দিন বলেন, “সার বিতরণ ‘সুষ্ঠুভাবে’ হয়েছে। তবে চাহিদার তুলনায় বেশি কৃষকের সমাগম হওয়ায় সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে কৃষকদের সার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলে তারা অবরোধ তুলে নেয়।”

তিনি আরও বলেন, “অতিরিক্ত বরাদ্দ চেয়ে জেলায় চাহিদা পাঠানো হয়েছে। আশা করছি, শিগগিরই বরাদ্দ পাওয়া যাবে।”

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বিয়েতে নাচের জন্য ডেকে ২ নৃত্যশিল্পীকে ধর্ষণ: প্রধান আসামি গ্রেপ্তার

এসআরবি-৯ সিলেটের অধিনায়ক তাজমিনুর রহমান চৌধুরী বলেন, এ মামলার আসামি সাত্য বিশ্বাসকে পুলিশ গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যে মুজাহিদের পরিচয় ও অবস্থান জানা যায়। মুজাহিদ বিয়ানীবাজারে তার নানার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

২ দিন আগে

পঞ্চগড়ে কাজী ফার্মসের ফিডমিলে হামলা-ভাঙচুর, উৎপাদন বন্ধ

কাজী ফার্মসের অভিযোগ, মিছিলকারীরা স্থানীয় বাসিন্দাদের চাকরি দেওয়া ও কর্মী ছাঁটাই বন্ধের দাবির কথা বলেন। তাদের হামলায় ফিডমিলের তিন কর্মী আহত হন। হামলাকারীরা কারখানার ভেতর থেকে কম্পিউটার, ক্যামেরাসহ বিভিন্ন সামগ্রী নিয়ে যান।

২ দিন আগে

গুলশানে আ.লীগের মিছিল: ওসির পর এবার ডিসিও প্রত্যাহার

এর আগে বুধবার সকালে গুলশান থানার ওসি মো. দাউদ হোসেনকেও প্রশাসনিক কারণে থানা থেকে সরিয়ে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়। তার প্রত্যাহারের আদেশেও গুলশানের মিছিল বা ওই ঘটনায় করা মামলার সঙ্গে কোনো সম্পর্কের কথা উল্লেখ করা হয়নি।

২ দিন আগে

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল: গুলশান থানার ওসি প্রত্যাহার

বুধবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক আদেশে দাউদ হোসেনকে প্রত্যাহারের তথ্য জানানো হয়। আদেশ অনুযায়ী, তাকে গুলশান থানা থেকে সরিয়ে ডিএমপি সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

২ দিন আগে
Advertisement