কবির হোসেন ‘প্রান্তিক কৃষক’ হিসেবে কার্ড পাওয়ার যোগ্য: তদন্ত কমিটি

টাঙ্গাইল প্রতিনিধি
প্রধানমন্ত্রীর হাত থেকে কৃষক কার্ড ও গাছের চারা নিচ্ছেন কৃষক কবির হোসেন। ইনসেটে কবির হোসেন। ছবি: সংগৃহীত

পহেলা বৈশাখে প্রধানমন্ত্রীর হাত থেকে ‘কৃষক কার্ড’ পাওয়া কবির হোসেন প্রকৃতই ‘প্রান্তিক কৃষক’ বলে সিদ্ধান্ত দিয়েছে জেলা প্রশাসনের তদন্ত কমিটি। এ ঘটনায় কৃষি মন্ত্রণালয়ও একটি তদন্ত কমিটি গঠন করেছিল, যার প্রতিবেদন এখনো জমা পড়েনি।

মঙ্গলবার (১৪ এপ্রিল) টাঙ্গাইলে উদ্বোধনী অনুষ্ঠানে কৃষকদের হাতে কৃষক কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সে দিন তার হাত থেকে এই কার্ড গ্রহণ করেন টাঙ্গাইল সদর উপজেলার উত্তর তারটিয়া গ্রামের কবির হোসেন।

ওই অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে কবির হোসেনের কৃষক পরিচয় বিতর্ক তৈরি হয়। তার আরও কিছু ছবি ফেসবুকে পাওয়া যায়, যেগুলোতে তাকে ধনাঢ্য ব্যক্তি হিসেবে দাবি করা হয়। এর পরিপ্রেক্ষিতেই কবির হোসেন প্রকৃতই ‘প্রান্তিক কৃষক’ কি না— তা জানতে জেলা প্রশাসনের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বুধবার (১৫ এপ্রিল) জেলা প্রশাসক শরীফা হক ওই তদন্ত কমিটির প্রতিবেদনের তথ্য তুলে ধরে চিঠি দিয়েছেন মন্ত্রণালয়কে।

টাঙ্গাইলের জেলা প্রশাসকের পাঠানো চিঠিতে বলা হয়েছে, সদর উপজেলার উত্তর তারটিয়া গ্রামের কবির হোসেন প্রান্তিক কৃষক কি না, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সংশয় প্রকাশিত হয়েছে। এ অবস্থায় ‘প্রকৃত সত্য’ উদঘাটনে বুধবার পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

তদন্তের ফলাফল তুলে ধরে চিঠিতে বলা হয়েছে, তদন্ত কমিটি সরেজমিনে তদন্ত করে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে। প্রতিবেদনে ‘কৃষক স্মার্ট কার্ড নীতিমালা ২০২৫’ অনুযায়ী তিনি ‘প্রান্তিক কৃষক’ হিসেবে কৃষক কার্ড পাওয়ার যোগ্য বলে উল্লেখ করা হয়েছে।

নীতিমালায় বলা হয়েছে, যেসব কৃষক অর্ধ একরের কম জমির মালিক, তারা প্রান্তিক কৃষক।

এর আগে মঙ্গলবার টাঙ্গাইলের শহিদ মারুফ স্টেডিয়ামে এক অনুষ্ঠানে ১৫ জন কিষাণ-কিষাণির হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি ২২ হাজার প্রান্তিক কৃষকের মোবাইলে আড়াই হাজার টাকা করে পাঠিয়ে ‘কৃষক কার্ড’ কর্মসূচি উদ্বোধন করেন তিনি।

কৃষিমন্ত্রী আমিন উর রশিদ জানান, দেশের ১১ উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির প্রাক-পাইলটিং চলছে। এরপর ১৫ উপজেলায় পাইলট কার্যক্রম চলবে। এরপর পর্যায়ক্রমে দেশের সব কৃষককে এ কর্মসূচির আওতায় আনা হবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বর্ণিল আয়োজনে রাজশাহীতে বাংলা নববর্ষ উদযাপন

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার পহেলা বৈশাখ-১৪৩৩ উদযাপিত হয়েছে। পুরোনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করে নিতে দিনটিকে স্বাগত জানায় রাজশাহীবাসী।

২ দিন আগে

যাত্রাবাড়ীতে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, মা ও ভাই-বোন আহত

মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোর ৪টার দিকে যাত্রাবাড়ীর কাজলার কাজলা ভাঙ্গাপ্রেস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। নিহত দিয়া শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজের শিক্ষার্থী ছিলেন। তার বোন জয়া একটি মাদ্রাসার এবং ছোট ভাই মোয়াজ স্কুলশিক্ষার্থী।

২ দিন আগে

নিয়ন্ত্রণ হারিয়ে চালবোঝাই ট্রাক খাদে, প্রাণ গেল ৭ জনের

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাল নিয়ে দিনাজপুর থেকে নোয়াখালী যাচ্ছিল একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-১২০৯)। পথে হাসানপুরের ওই এলাকায় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের ওপরে থাকা ১৩ জন ট্রাকের নিচে চাপা পড়েন।

২ দিন আগে

কুষ্টিয়ায় পির শামীমকে হত্যার ঘটনায় পরিবারের মামলা

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ফয়সাল মাহমুদ মামলার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের বড় ভাই মামলাটি করেছেন। রাত সাড়ে ১১টার দিকে মামলার এজাহার গ্রহণ করেছে পুলিশ।

৩ দিন আগে