প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় দিয়া আক্তার (২০) নামের এক কলেজছাত্রীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তার মা মৌসুমী আক্তার (৩৮), ভাই মোয়াজ (১৫) ও বোন জয়া আক্তার (১২) আহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোর ৪টার দিকে যাত্রাবাড়ীর কাজলার কাজলা ভাঙ্গাপ্রেস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। নিহত দিয়া শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজের শিক্ষার্থী ছিলেন। তার বোন জয়া একটি মাদ্রাসার এবং ছোট ভাই মোয়াজ স্কুলশিক্ষার্থী।
দিয়ার বাড়ির গাড়িচালক বিল্লাল হোসেন জানান, মুসা মিয়া নামের এক প্রতিবেশী পাওনা টাকা চাইতে দিয়াদের বাসায় যায়। এ সময় তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে দিয়ার পরিবারের সদস্যরা মুসা মিয়াকে ছুরিকাঘাত করেন। এ সময় মুসা মিয়া চাপাতি দিয়ে দিয়া, তার মা ও এক ভাই এক বোনকে কুপিয়ে আহত করে।
বিল্লাল হোসেন আরও জানান, খবর পেয়ে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক দিয়াকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজন হাসপাতালে ভর্তি।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বলেন, আর্থিক লেনদেনকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। তবে অন্য কোনো বিষয় আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আহত তিনজন হাসপাতালে ভর্তি আছে। ঘাতক মুসা মিয়াও আহত হয়েছে। তাকে আটক করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।
১ দিন আগে
বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
১ দিন আগে
বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।
১ দিন আগে
ঢাকার সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় কিছু হাতবোমা ও বোমা তৈরির উপকরণ উদ্ধারের কয়েক ঘণ্টার ব্যবধানে বনগাঁও ইউনিয়নেও বোমাসদৃশ একটি প্রেসার কুকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
১ দিন আগে