বাংলামোটরেও ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের ধাওয়া-পালটা ধাওয়া

প্রতিবেদক, রাজনীতি ডটকম
পুলিশের সঙ্গে ধাওয়া-পালটা ধাওয়ায় আহত হয়েছেন ইনকিলাব মঞ্চের কয়েকজন নেতাকর্মী। ছবি: রাজনীতি ডটকম

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনের এলাকায় পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে গেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। সেখান থেকে পিছু হটে বাংলামোটর মোড় এলাকায় অবস্থান নিলে সেখানেও পুলিশের বাধার মুখে পড়েছেন তারা। সেখানেও পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা অবস্থান নেন বাংলামোটর মোড় এলাকায়। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে ও টিয়ার শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

ছত্রভঙ্গ হওয়ার পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা আশপাশের এলাকায় অবস্থান নেন। পু‌লিশ কিছুটা সরে গেলে তারা আবার ফের মূল সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। এ সময় পুলিশ আবারও সামনে এগিয়ে গিয়ে টিয়ার‌ শেল ছু‌ড়ে বি‌ক্ষোভকারী‌দের ছত্রভঙ্গ করে।

বিকেল ৫টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা বাংলামোটর মোড়ে রূপায়ন টাওয়ারের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পালটা ধাওয়া অব্যাহত রয়েছে।

এর আগে ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। বৃহস্পতিবার রাতভর যমুনার সামনে ও ইন্টারকন্টিনেন্টাল হোটেলসংলগ্ন সড়কের আশপাশে অবস্থান নিয়েছিলেন তারা।

বিকেলে ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশ ব্যারিকেড ভেঙে তারা যমুনার সামনে এগিয়ে যেতে থাকলে পুলিশ বাধা দেয়। যমুনার সামনে সাউন্ড গ্রেনেড ও জলকামান থেকে পানি নিক্ষেপ করে মঞ্চের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে পুলিশ। ইনকিলাব মঞ্চ জানিয়েছে, সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরসহ তাদের কয়েকজন নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন আরও অনেক নেতাকর্মী।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

২ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৩ দিন আগে