যশোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-ছেলে-নাতনির

যশোর প্রতিনিধি
আপডেট : ২৪ মার্চ ২০২৬, ১১: ১৪
ছবিতে নিহত জাকারিয়া জনি (ডানে), তার বাবা মজিদ সরদার (চাদর পরা) ও চার বছরের মেয়ে শেহেরিশ। বাকি তিনজন গুরুতর আহত হয়েছেন। ছবি : সংগৃহীত

যশোরের মণিরামপুর এলাকায় গভীর রাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন আরও তিনজন।

সোমবার রাত আড়াইটার দিকে যশোর-মাগুরা মহাসড়কের গাইদঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারানো একটি প্রাইভেটকার রাস্তার পাশের গাছের সঙ্গে সজোরে ধাক্কা খেলে এই দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই শিশু ও বৃদ্ধসহ দুজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন- যশোরের মণিরামপুর উপজেলার ফাতেহাবাদ গ্রামের মজিদ সরদার (৭০), তার ছেলে মাহমুদ হাসান জাকারিয়া জনি (৪৩) ও জনির মেয়ে সেহেরিশ (৪)। আহতরা হলেন- জাকারিয়ার স্ত্রী, ছেলে ও মা। আহতদের ঢাকায় রেফার্ড করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, রাতে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা প্রাইভেটকারটি গন্তব্যে ফিরছিল। গাইদঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছলে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। দ্রুতগতির গাড়িটি রাস্তার পাশের একটি বড় বটগাছে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুজন মানা যান।

খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা, গভীর রাতে অতিরিক্ত গতির কারণে অথবা চালক তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনার কবলে পড়ে।

বারবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ বলেন, মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ইউএনও কার্যালয় ঘেরাও, সাংবাদিকদের মারধরের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে

বুধবার (১২ আগস্ট) দুপুরের এ কর্মসূচিকে কেন্দ্র করে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা, তাঁদের মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং ধারণ করা ছবি-ভিডিও মুছে ফেলার অভিযোগ উঠেছে।

২ দিন আগে

ঢামেক হাসপাতালে কিশোরীর মরদেহ রেখে পালালেন ২ ব্যক্তি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।

২ দিন আগে

বরিশালে আদালত চত্বরে বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার

বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

২ দিন আগে

ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড, নতুন করে জিজ্ঞাসাবাদ

বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।

২ দিন আগে